বংশালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কিশোরের মৃত্যু

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৬ জুন ২০২১, ১২:১৬আপডেট : ০৬ জুন ২০২১, ১২:২১

রাজধানীর বংশাল থানাধীন সিক্কাটুলি এলাকার একটি জুতার কারখানায় মো. ইশরাক হোসেন (১৭) নামের এক কিশোর বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা গেছে। রবিবার (৬ জুন) প্রথম প্রহরে এ দুর্ঘটনা ঘটে। অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক রাত আড়াইটার দিকে তাকে মৃত ঘোষণা করেন।

নিহতের চাচাতো ভাই ইফাত হোসেন জানান, বংশালের সিক্কাটুলির একটি বাসার নিচতলায় ইশরাকদের জুতার কারখানা। বাবা মারা যাওয়ার পরে সে-ই ছিল ওই কারখানার মালিক। গত রাতে কারখানাতেই ছিল ইশরাক। কাজের ফাঁকে মোবাইলে চার্জ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয় পড়ে সে। পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যালে নিয়ে আসলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

তিনি আরো জানান, নিহত ইশরাকের গ্রামের বাড়ি কিশোরগঞ্জ জেলার ভৈরব থানার মানিকদি গ্রামে। চার ভাই দুই বোনের মধ্যে সে ছিল তৃতীয়। বর্তমানে বংশালের সিক্কাটুলির ওই বাসাতেই থাকতো সে।

ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, বংশালের সিক্কাটুলি থেকে রাত আড়াইটার দিকে বিদ্যুৎস্পৃষ্ট একজনকে নিয়ে আসা হয়। আনার পরপরই সে মারা যায়। মরদেহ ময়নাতদন্তের জন্য ঢামেক মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে।

/এআইবি/এআরআর/ ইউএস/
সম্পর্কিত
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
কদমতলীতে ইন্টারনেট সার্ভিসের ৩ কর্মীকে মারধর
সর্বশেষ খবর
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের