ওয়াসার স্যুয়ারেজ ট্রিটমেন্ট প্ল্যান্ট বিকল্প প্রস্তাবিত জায়গায় স্থানান্তরের দাবি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৮ জুন ২০২১, ১৯:১৪আপডেট : ০৮ জুন ২০২১, ২২:২৮

উত্তরা ৩য় প্রকল্পের কাছে তুরাগ থানা এলাকার ধউর ও নলভোগ মৌজায় ঢাকা ওয়াসার প্রস্তাবিত স্যুয়ারেজ ট্রিটমেন্ট প্লান্টটি স্থানান্তর করে গ্রাম ভাটুলিয়া, আশুতিয়া ও ধউর মৌজার একাংশের প্রস্তাবিত জায়গায় বাস্তবায়নের দাবি জানিয়েছেন ওয়ার্ড কাউন্সিলরসহ ওই এলাকার বাসিন্দারা। মঙ্গলবার (৮ জুন) সেগুনবাগিচায় ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এক সংবাদ সম্মেলনে এই দাবির কথা জানান ভুক্তভোগীরা।

সংবাদ সম্মেলনে জানানো হয়, আবারও ধউর ও নলভোগ মৌজায় বসতভিটা ও বিভিন্ন স্থাপনা উচ্ছেদ করে ঢাকা ওয়াসা স্যুয়ারেজ ট্রিটমেন্ট প্ল্যান্ট স্থাপনের উদ্যোগ নিয়েছে। যা বর্তমান নির্ধারিত স্থানে বাস্তবায়ন করা হলে মেট্রোরেল ডিপোকেন্দ্রিক গড়ে উঠা বিশাল জনগোষ্ঠীর স্বাস্থ্য-ঝুঁকি সৃষ্টি হবে। তাছাড়া এলাকার জনসাধারণের ভোগান্তি ও দুর্ভোগ বাড়ার পাশাপাশি বাড়বে বায়ুদূষণ। এতে সরকারি ভূমি অধিগ্রহন ব্যয় অনেক গুণ বৃদ্ধি পাবে। কয়েক দফা  সরকারি অধিগ্রহণে ক্ষতিগ্রস্ত স্থায়ী বাসিন্দারা বসতভিটা হারাবে (তিন শতাধিক ঘর-বাড়ি উচ্ছেদ হবে)। এই  স্যুয়ারেজ ট্রিটমেন্ট প্লান্ট বাস্তবায়নের স্থান নির্ধারণ করতে গিয়ে রাজউকের মাস্টার প্লান ‘ড্যাপ’ নির্ধারিত রাস্তাকে ক্ষতিগ্রস্ত করা হয়েছে।

৫৩ নং ওয়ার্ড কাউন্সিলর বীর মুক্তিযোদ্ধা মো. নাসির উদ্দিন বলেন, সংক্ষুব্ধ এলাকাবাসী প্রকল্প সম্পর্কে জানার পর থেকে আন্দোলন, সংগ্রাম করে যাচ্ছে। ইতোমধ্যে উত্তর সিটি কর্পোরেশনের মেয়র, ঢাকা-১৮ আসনের এম.পি, স্থানীয় ওয়ার্ড কাউন্সিলরের পক্ষ থেকে তুরাগ থানাধীন নলভোগ ও ধউর মৌজার প্রস্তাবিত স্থানের পরিবর্তে একই এলাকার নিকটবর্তী ফাঁকা জায়াগার গ্রাম ভাটুলিয়া, আশুতিয়া ও ধউর মৌজার একাংশে স্থানান্তরের সুপারিশ করা হয়েছে।

সংবাদ সম্মেলনে বক্তরা অভিযোগ করে বলেন, প্রকল্পে ভূমি অধিগ্রহণের চিহ্নিত জমিগুলো আগে থেকেই ঢাকা ওয়াসার কর্তাব্যক্তিসহ কিছু অসাধু লোক জমির প্রকৃত মালিকদেরও কাছ থেকে বায়না ও কিছু জমি ক্রয় করেছেন। ক্রয়কৃত জমিগুলোতে বিভিন্ন ধরনের অবকাঠামো তৈরি করে ৫-৬ গুণ বিল করে সরকারি অর্থ ব্যয় বৃদ্ধি ও লুটপাটের ব্যবস্থা করা হয়েছে।

ভুক্তভোগীরা স্থানীয় জনপ্রতিনিধিদের সুপারিশ করা বিকল্প জায়গায় পয়ঃনিষ্কাশন প্রকল্পটি বাস্তবায়নের আহ্বান জানান।

 

/এসও/এমএস/
সম্পর্কিত
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
কদমতলীতে ইন্টারনেট সার্ভিসের ৩ কর্মীকে মারধর
মেঘলা আকাশ আর বৃষ্টির পূর্বাভাস ঢাকায়, কমতে পারে গরম
সর্বশেষ খবর
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী