শপিং ব্যাগে নেওয়া হচ্ছিলো ২৩ হাজার পিস ইয়াবা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১১ জুন ২০২১, ১২:৩৮আপডেট : ১১ জুন ২০২১, ১২:৩৮

রাজধানীর পল্লবী থেকে ২৩ হাজার পিস ইয়াবাসহ দুইজন মাদক কারবারিকে গ্রেফতার করেছে র‌্যাব-২। শুক্রবার (১০ জুন) বিকেলে রাজধানী পল্লবীর আলহাজ আব্বাস উদ্দিন উচ্চ বিদ্যালয় এলাকা থেকে তাদের গ্রেফতার করে।

গ্রেফতারকৃতরা হলো মো. আবদুর রহিম (৪১) ও মো. আবু তাহের (৪০)। এসময় তাদের তল্লাশি করলে সঙ্গে থাকা স্কুলব্যাগ ও শপিং ব্যাগের ভেতর থেকে ২৩ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। যেগুলোর আনুমানিক মূল্য প্রায় ১ কোটি টাকা। এসময় মাদক বিক্রির ৪ লাখ ৭৮ হাজার টাকা উদ্ধার করা হয়।

র‌্যাব-২ এর সহকারী পরিচালক এএসপি ফজলুল হক বলেন, তারা দীর্ঘদিন ধরেই সীমান্ত এলাকা থেকে মাদক নিয়ে এসে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন জায়গায় সরবরাহ করতো। মাদক পরিবহনের ক্ষেত্রে আইনশৃঙ্খলা বাহিনীর নজর এড়াতে নানা কৌশলে বিভিন্ন রকম অভিনব পন্থা অবলম্বন করতো। সম্প্রতিকালে আইনশৃঙ্খলা বাহিনীর নজরদারি ও তল্লাশি বেড়ে যাওয়ায় দৃষ্টি এড়াতে মাদক পরিবহনের ক্ষেত্রে বিভিন্ন নিত্য নতুন কৌশল অবলম্বন করতো বলে জানায় র‌্যাব।

/আরটি/এনএইচ/
সম্পর্কিত
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
কদমতলীতে ইন্টারনেট সার্ভিসের ৩ কর্মীকে মারধর
মেঘলা আকাশ আর বৃষ্টির পূর্বাভাস ঢাকায়, কমতে পারে গরম
সর্বশেষ খবর
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
বাংলাদেশের টেকসই উন্নয়নে সহযোগীদের সমর্থন চাইলেন প্রধানমন্ত্রী
বাংলাদেশের টেকসই উন্নয়নে সহযোগীদের সমর্থন চাইলেন প্রধানমন্ত্রী
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান