করোনা মোকাবিলায় বাংলাদেশের প্রশংসায় ইউএনডিপি এবং আইওএম

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১১ জুন ২০২১, ১৮:০৯আপডেট : ১১ জুন ২০২১, ১৮:০৯

কোভিড-১৯ মহামারী সফলভাবে মোকাবিল করায় বাংলাদেশ সরকারের প্রশংসা করলো জাতিসংঘের উন্নয়ন কর্মসূচি (ইউএনডিপি) এবং আইওএম (আন্তর্জাতিক অভিবাসন সংস্থা)।

শুক্রবার (১১ জুন) ইউএনডিপির আয়োজনে "ইনক্লুডিং মাইগ্রেন্টস অ্যান্ড কমিউনিকেশনস ইন দ্যা সোশিও-ইকোনোমিক রিকভারি: এক্সপেরিয়েন্স ফ্রম দ্যা আইওএম-ইউএনডিপি পার্টনারশিপ অন দ্যা কোভিড-১৯" শীর্ষক এক ভার্চুয়াল অনুষ্ঠানে এ প্রশংসা করা হয়।

এদিন দুপুরে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ তথ্য কর্মকর্তা মো. সেলিম হোসেন এক বিজ্ঞপ্তিতে এসব কথা জানান।

বাংলাদেশ থেকে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সচিব মো. মোহসীন অনুষ্ঠানে করোনা মোকাবিলায় সরকারের বিভিন্ন পদক্ষেপ উপস্থাপন করেন। তিনি উল্লেখ করেন, বাংলাদেশ সরকার নগদ টাকা ও খাবার সরবরাহের মাধ্যমে সাত কোটি মানুষকে মানবিক সহায়তা প্রদান করেছে। মানুষের জীবন-জীবিকার সহায়তার জন্য ক্ষুদ্র উদ্যোক্তাদের প্রণোদনা দিচ্ছে। সরকার ৮ লাখ ৮৪ হাজার দুর্যোগ সহনীয় ঘর নির্মাণ করে বাস্তুচ্যুত এবং গৃহহীন মানুষের পুনর্বাসনের পরিকল্পনা করেছে যার বাস্তবায়ন চলমান।

বাংলাদেশ সরকার গত বছর দুর্যোগ ব্যবস্থাপনা ও জলবায়ু গঠিত অভ্যন্তরীণ বাস্তুচ্যুতি বিষয়ক জাতীয় কৌশলপত্র প্রণয়ন করেছে এবং কর্মপরিকল্পনা চূড়ান্তকরণ চলমান । অনুষ্ঠানে ইউএনডিপির প্রতিনিধি বাংলাদেশ সরকারের এই কৌশলপত্রের প্রশংসা করেন।

আইওএম'র মহাপরিচালক অ্যান্তোনিও ভিটোরিনো কুড়িগ্রাম জেলায় কোভিড-১৯ এর সময়ে বাস্তুচ্যুত মানুষের গন্তব্য নির্ধারণে যে পদ্ধতির পাইলটিং করা হয়েছে তার প্রশংসা করেন। তিনি এ পদ্ধতি অন্যান্য স্থানেও বাস্তবায়ন করার বিষয়ে মতামত ব্যক্ত করেন।

আইওএম ও ইউএনডিপির যৌথ উদ্যোগে পাইলটকৃত এ বাস্তুচ্যুতি ট্র্যাকিং পদ্ধতি বাস্তুচ্যুত মানুষের গতিবিধি এবং তাদের প্রয়োজন নিরূপণ করতে সহায়ক হবে বলে তিনি আশা প্রকাশ করেন।

ভার্চুয়াল এ অনুষ্ঠানে ইউএনডিপি প্রধান অচিম স্টেইনার এবং আইওএম মহাপরিচালক অ্যান্তোনিও ভিটোরিনো ছাড়াও কিরগিস্তানের সাবেক প্রেসিডেন্ট রোজা অটুনবায়েভা ও ইউএনডিপির লেসোথো'র আবাসিক প্রতিনিধি বেটি ওয়াবুনোহা অংশ নেন।

/এসটিএস/এমএস/
সম্পর্কিত
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
আগামী একবছর কী করবেন খলিলুর রহমান
সর্বশেষ খবর
রামিসাকে ধর্ষণের পর হত্যা, রায় রবিবার
রামিসাকে ধর্ষণের পর হত্যা, রায় রবিবার
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান