লাঠিচার্জে ছত্রভঙ্গ ‘৩২ চাই’ আন্দোলনকারীদের সমাবেশ

ঢাবি প্রতিনিধি
১১ জুন ২০২১, ২১:০৩আপডেট : ১১ জুন ২০২১, ২১:০৪

সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩২ করার দাবিতে শিক্ষার্থীদের সমাবেশ লাঠিচার্জ করে ছত্রভঙ্গ করে দিয়েছে পুলিশ।

শুক্রবার (১১ জুন) বিকালে রাজধানীর শাহবাগে 'সরকারি চাকরিপ্রত্যাশী যুব প্রজন্ম' সংগঠনের ব্যানারে এ সমাবেশ চলছিল।

প্রত্যক্ষদর্শীরা জানান, 'সমাবেশ শুরু হওয়ার ঘন্টাখানেকের মধ্যে বৃষ্টি চলে আসায় আন্দোলনকারীরা মেট্রোরেল সেতুর নিচে জড়ো হতে থাকে। এক পর্যায়ে তাদের পাঁচ জন প্রতিনিধিকে শাহবাগ থানায় ডেকে পাঠানো হয়। প্রতিনিধিরা থানা থেকে ফিরে আসলে পুলিশ তাদেরকে শাহবাগে অবস্থান না করে ফিরে যেতে বলে। এসময় পুলিশের সাথে সমাবেশে অংশ নেওয়া শিক্ষার্থীদের বাকবিতণ্ডা হয়। একপর্যায়ে পুলিশ তাদেরকে লাঠিচার্জ করে ছত্রভঙ্গ করে দেয়। 

সেখান থেকে দুই জনকে আটক করে পুলিশ থানায় নিয়ে যায়  বলে অভিযোগ করেন 'সরকারি চাকরিপ্রত্যাশী যুব প্রজন্ম' সংগঠনের সমন্বয়ক সাজিদ সেতু। পরে মুচলেকা দিয়ে তাদেরকে ছাড়িয়ে আনা হয় বলেও তিনি জানান। 

এ বিষয়ে শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুন-অর-রশিদ জানান, 'তাদের রাজু ভাস্কর্যে যাওয়ার কথা ছিলো, থানার সামনে দাঁড়ানোর কথা ছিলো না। থানার সামনে দীর্ঘক্ষণ অবস্থান করায় তাদের ছত্রভঙ্গ করে দেওয়া হয়েছে। এসময় জিজ্ঞাসাবাদের জন্য দুইজনকে থানায় নেওয়া হয়েছে।'

আন্দোলনকারীরা এরপর রাজু ভাস্কর্যের সামনে কিছুক্ষণ অবস্থান নেন। তাদের পরবর্তী কর্মসূচি পরে ঘোষণা করা হবে বলে জানান তারা।

/এমএস/
সম্পর্কিত
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
কদমতলীতে ইন্টারনেট সার্ভিসের ৩ কর্মীকে মারধর
মেঘলা আকাশ আর বৃষ্টির পূর্বাভাস ঢাকায়, কমতে পারে গরম
সর্বশেষ খবর
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
শিশু রামিসাকে ধর্ষণের পর হত্যা, রায় রবিবার
শিশু রামিসাকে ধর্ষণের পর হত্যা, রায় রবিবার
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান