ডিএনসিসির বিরুদ্ধে জমি দখল ও ক্ষতিপূরণ না দেওয়ার অভিযোগ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৩ জুন ২০২১, ১৫:১৪আপডেট : ১৩ জুন ২০২১, ১৫:১৪

ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) বিরুদ্ধে বাজারের জমি দখল ও কোর্টের নির্দেশ দেওয়ার পরও ক্ষতিপূরণ না দেওয়ার অভিযোগ করেছে শহীদ মুক্তিযোদ্ধা আব্দুল কাদেরের পরিবার।

রবিবার (১৩ জুন) জাতীয় প্রেস ক্লাবের সামনে আয়োজিত এক মানববন্ধনে এ অভিযোগ করেন শহীদ মুক্তিযোদ্ধা আব্দুল কাদেরের নাতনি নুরতাজ আরা ঐশী।

মানববন্ধনে ওই পরিবারের সদস্যরা বলেছেন, রাজধানীর বিজয় সরণি এলাকায় কলমিলতা বাজার ৫০ বছর ধরে অবৈধভাবে দখল করে রেখেছে সিটি করপোরেশন। হাইকোর্টের আদেশের পর ঢাকা উত্তর সিটির প্রয়াত মেয়র আনিসুল হক ২০১৭ সালে ভূমি মন্ত্রণালয়ের মাধ্যমে ঢাকা জেলা প্রশাসকের কাছে একোয়ার প্রপোজাল পাঠিয়েছিলেন। কিন্তু ২০১৯ সালে ঢাকা উত্তর সিটিতে আতিকুল ইসলাম মেয়র হওয়ার পর ক্ষতিপূরণ বাবদ এক লাখ ৯০ হাজার টাকার দুটি চেক ঢাকা জেলা প্রকাশককে দেন। যদিও বাণিজ্যিক এলাকায় অবস্থিত কলমিলতা বাজারের ৫০ বছরের ক্ষতিপূরণ এই টাকা হতে পারে না। ফলে ঢাকা জেলা প্রশাসক সেই চেক দুইটি ফেরত দেন।

ঐশী বলেন, ‘‘কলমিলতা বাজারের সম্পত্তির পরিমাণ অনুযায়ী তাদের আইনজীবীদের হিসাবে  ক্ষতিপূরণ পরিমাণ হয় চার হাজার কোটি টাকা। কিন্তু তার পরিবর্তে দুটি চেকে এক লাখ ৯০ হাজার টাকা ঢাকার ডিসি বরাবর পাঠান। ফেরত চিঠিতে ঢাকার ডিসি ডিএনসিসি মেয়রের চিঠিকে ‘দুরভীসন্ধিমূলক ও অনভিপ্রেত’ বলে উল্লেখ করেন।’’

তিনি বলেন, ‘তার মায়ের পৈত্রিক সূত্রে পাওয়া লালমাটিয়ার দুটো ফ্ল্যাটের ভাড়াটিয়ারা গত দুই বছর ধরে ভাড়া দিচ্ছেন না। আর এতে সহায়তা করছেন ঢাকা উত্তর সিটির মেয়র আতিকুল ইসলামের স্থানীয় লোকজন।’

ঐশী বলেন, ‘তার বাবা মো. আবদুর রহিম ঢাকা উত্তর সিটি করপোরেশনের নির্বাচনে মেয়র পদে প্রার্থী হয়েছিলেন। এই কারণে মেয়র আতিকুল ইসলাম তাদের সম্পদ দখলে সহায়তা ও ক্ষতিপূরণ দিচ্ছেন না।’

ভাসানটেক পুনর্বাসন প্রকল্পেও তাদের সঙ্গে প্রতারণা করা হয়েছে বলে উল্লেখ করে ঐশী বলেন, ‘ঢাকা উত্তর সিটি ড্রেন ও খাল উদ্ধারের নামে প্রকল্পের জায়গা দখল ও মালামাল লুট করে নিয়ে গেছে।’

/এসএস/এপিএইচ/
সম্পর্কিত
এবার রুমিন ফারহানার বিরুদ্ধে মানববন্ধন ও বিক্ষোভ হেফাজতের
ছয় দফা দাবিতে নিষিদ্ধ ছাত্রলীগের মৌন মানববন্ধন
‘ভঙ্গুর রাষ্ট্র ব্যবস্থা ধর্ষণের বিচার করতে পারছে না’
সর্বশেষ খবর
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে:  প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
পদত্যাগ করেছেন শন টেইট
পদত্যাগ করেছেন শন টেইট
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের