টেকনাফ থেকে সাতক্ষীরা পর্যন্ত বেড়িবাঁধ চায় গণতান্ত্রিক লীগ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৮ জুন ২০২১, ১৫:৩১আপডেট : ১৮ জুন ২০২১, ১৫:৩১

ঘূর্ণিঝড় ও জলোচ্ছ্বাসের ক্ষয়-ক্ষতি থেকে উপকূলের জনপদ রক্ষার জন্য টেকনাফ থেকে সাতক্ষীরা পর্যন্ত বেড়িবাঁধ নির্মাণের দাবি জানিয়েছে বাংলাদেশ জাতীয় গণতান্ত্রিক লীগ।

শুক্রবার (১৮ জুন) দুপুরে রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের সামনে করা মানববন্ধন থেকে এ দাবি জানানো হয়।

মানববন্ধনে বক্তারা বলেন, প্রাকৃতিক বিপর্যয়ের কারণে মানুষ ও প্রাণীর মৃত্যু, ফসলের ক্ষয়-ক্ষতি বহু বছর ধরেই অব্যাহত আছে। সর্বশেষ ঘূর্ণিঝড় ইয়াস ও তার প্রভাবে জলোচ্ছ্বাসে উপকূলীয় এলাকায় ব্যাপক ক্ষয়-ক্ষতি হয়েছে।

বছরের পর বছর ধরে প্রাকৃতিক দুর্যোগে ক্ষয়-ক্ষতি হলেও উপকূলজুড়ে এখনো টেকসই বাঁধ নির্মাণ হয়নি বলেও উল্লেখ করেন বক্তারা। তারা প্রাণহানি ও ফসলের ক্ষয়-ক্ষতি রোধ করতে টেকনাফ থেকে সাতক্ষীরা পর্যন্ত বেড়িবাঁধ নির্মাণের দাবি জানান।

/এসএস/এমএস/
সম্পর্কিত
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
কদমতলীতে ইন্টারনেট সার্ভিসের ৩ কর্মীকে মারধর
মেঘলা আকাশ আর বৃষ্টির পূর্বাভাস ঢাকায়, কমতে পারে গরম
সর্বশেষ খবর
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে:  প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের