কামাল লোহানীর প্রথম মৃত্যুবার্ষিকী পালিত

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২০ জুন ২০২১, ২১:৫১আপডেট : ২০ জুন ২০২১, ২১:৫১

বিশিষ্ট সাংবাদিক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব কামাল লোহানীর প্রথম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে। রবিবার (২০ জুন) তোপখানা রোডে উদীচী শিল্পী গোষ্ঠীর আয়োজনে স্মরণসভাটি অনুষ্ঠিত হয়েছে।

২০২০ সালের এই দিনে নানা শারীরিক জটিলতায় ভুগে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন কামাল লোহানী। তিনি বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠীর সাবেক সভাপতি।

দলীয় সঙ্গীত “আগুনের পরশমণি ছোঁয়াও প্রাণে” ও “হে মহামানব একবার এসো ফিরে” এই দুটি গানের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু করা হয়। এরপর বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠনের নেতারা কামাল লোহানীর স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। আলোচনা পর্বে কামাল লোহানীর জীবনের নানা দিক নিয়ে গুরুত্বপূর্ণ স্মৃতিচারণ করা হয়।

অনুষ্ঠানে আবৃত্তি করেন শিল্পী বেলায়েত হোসেন, একক সঙ্গীত করেন সহ-সভাপতি হাবিবুল আলম, সঙ্গীত বিভাগের কর্মী সাজেদা বেগম সাজু, শিল্পী আক্তার ও স্লোগান।

সূচনা বক্তব্য দেন উদীচীর সাধারণ সম্পাদক জামসেদ আনোয়ার তপন। অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন- উদীচীর সহ-সভাপতি প্রবীর সরদার, কামাল লোহানীর ছেলে সাগর লোহানী, ডাকসুর সাবেক জি এস মোস্তাক হোসেন, বাংলাদেশের কমিউনিস্ট পার্টির সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম। এছাড়া অনুষ্ঠানে কামাল লোহানীর ব্যবহৃত জিনিসপত্র ও তাঁর প্রকাশিত বই প্রদর্শনীর ব্যবস্থা করা হয়।

স্মরণ অনুষ্ঠানটিতে সভাপতিত্ব করেন সহ-সভাপতি মাহমুদ সেলিম। আলোচনা পর্ব শেষে কামাল লোহানীর স্মরণে প্রদীপ প্রজ্জ্বলন করা হয়। আন্তর্জাতিক সঙ্গীতের মধ্য দিয়ে অনুষ্ঠান সমাপ্ত হয়। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন সংগঠনের সহ-সাধারণ সম্পাদক অমিত রঞ্জন দে।

/এসটিএস/এমএস/
সম্পর্কিত
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
কদমতলীতে ইন্টারনেট সার্ভিসের ৩ কর্মীকে মারধর
মেঘলা আকাশ আর বৃষ্টির পূর্বাভাস ঢাকায়, কমতে পারে গরম
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম