তৃতীয় দিনের মতো বন্ধ দূরপাল্লার গণপরিবহন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৪ জুন ২০২১, ১১:২৩আপডেট : ২৪ জুন ২০২১, ১১:২৩

তৃতীয় দিনের মতো বন্ধ রয়েছে রাজধানীর সঙ্গে সব ধরণের দূরপাল্লার গণপরিবহন চলাচল। এ ছাড়া বাস কাউন্টারগুলোও বন্ধ রয়েছে। বৃহস্পতিবার (২৪ জুন) গাবতলী বাস টার্মিনাল ঘুরে দেখা গেছে, যাত্রীদের আনাগোনা রয়েছে দূরপাল্লার গন্তব্যে। অনেকেই আসছেন বাস টার্মিনালে। অপেক্ষায় রয়েছেন বিভিন্ন গন্তব্যে যাওয়ার জন্য।

কাউন্টারের সংশ্লিষ্টরা বলছেন, সরকারের নির্দেশনা অনুযায়ী দূরপাল্লার কোনও পরিবহন বন্ধ রয়েছে। এতে আমাদের আয় ইনকাম কমে গেছে। গাড়ি চললে আমাদের পেট চলে। এদিকে, রংপুর যাওয়ার জন্য অপেক্ষায় ছিলেন আফজাল মিয়া। কাউন্টারে এসে দীর্ঘ অপেক্ষায় ছিলেন। লকডাউনের কথা জেনে আসলেও পারিবারিক কারণে তাকে বের হতে হয়েছে। এ জন্যই কোনওভাবে যাবার জন্য অপেক্ষায় রয়েছেন তিনি।

সপ্তাহ দুয়েক আগে রাজধানীতে কাজের সন্ধানে এসেছেন রাজমিস্ত্রি মোহাম্মদ রফিক। করোনার কারণে কনস্ট্রাকশনের কাজ বন্ধ থাকায় এবং রাজধানীতে কোনও কাজ না মেলায় ফিরতে হচ্ছে বাড়ি। পরিবহন বন্ধ থাকায় কীভাবে ফিরবেন তা নিয়ে যেন দুশ্চিন্তার শেষ নেই তার।

এদিকে, আজও রাজধানীতে ঢুকতে দেয়া হচ্ছে না কোনও গণপরিবহন। আমিন বাজার ব্রিজ এলাকা থেকে হেঁটেই গাবতলীতে এসে গণপরিবহনে উঠছেন যাত্রীরা। এসময় আমিন নামের একজন ক্ষোভ জানিয়ে বলেন, সাধারণ পাবলিক যারা তাদের জন্যই হয়রানি। যারা ব্যক্তিগত গাড়ি ব্যবহার করছে তারা গাড়িতে করেই আসতে যেতে পারছে। আমরা যারা বাসে চলাচল করি তাদের জন্য যত দুর্ভোগ।

গাবতলী জোনের ট্রাফিক ইন্সপেক্টর কাজী মাহাবুব আলী বলেন, লকডাউনের আওতায় থাকার কারণে মানিকগঞ্জগামী যেকোনও যানবাহনকে আমরা জিজ্ঞাসা করছি। তাদের গন্তব্য সম্পর্কে জানতে চাচ্ছি। কোনও গণপরিবহনকে আমরা রাজধানীর বাইরে যেতে দিচ্ছি না।

/আরটি/এনএইচ/
সম্পর্কিত
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
কদমতলীতে ইন্টারনেট সার্ভিসের ৩ কর্মীকে মারধর
মেঘলা আকাশ আর বৃষ্টির পূর্বাভাস ঢাকায়, কমতে পারে গরম
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম