পল্লবীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে লিফট মিস্ত্রীর মৃত্যু

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৫ জুন ২০২১, ১৯:৩২আপডেট : ২৫ জুন ২০২১, ১৯:৩২

রাজধানীর পল্লবীতে নির্মাণাধীন একটি ভবনে লিফটের কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মো. শাওন সরদার (২২) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। আজ শুক্রবার (২৫ জুন) দুপুর ২টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহতের ফুফাতো ভাই নাসির জানিয়েছেন, পল্লবী থানাধীন মিরপুর ডিওএইচএস এলাকার একটি নির্মাণাধীন ভবনের সপ্তম তলায় লিফটের গ্র্যান্ডিংয়ের কাজ করছিল শাওন। দুপুরের দিকে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সে অচেতন হয়ে পড়ে। তাকে উদ্ধার করে প্রথমে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে বিকাল পৌনে ৪টার দিকে সেখান থেকে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঢামেক পুলিশ ক্যাম্পের পুলিশ পরিদর্শক বাচ্চু মিয়া জানান, মৃতদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে রাখা হয়েছে।

মৃত শাওন বরিশাল জেলার উজিরপুর উপজেলার বাবুল সরদারের ছেলে। বর্তমানে রাজধানীর মুগদার মানিকনগরে একটি ভাড়া বাসায় থেকে বিভিন্ন স্থানে লিফটের কাজ করতেন তিনি।

/এআইবি/আরটি/ইউএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী