ঢাকাকে দূষণ ও দুর্বৃত্তায়নের বিরুদ্ধে সোচ্চার হতে হবে: আতিকুল ইসলাম

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৬ জুন ২০২১, ১৯:৫৩আপডেট : ২৬ জুন ২০২১, ১৯:৫৩

ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র আতিকুল ইসলাম বলেছেন, সুস্থ, সচল ও আধুনিক ঢাকা গড়াতে হলে দখল, দূষণ ও দুর্বৃত্তায়নের বিরুদ্ধে সকলকে সোচ্চার হতে হবে।

শনিবার (২৬ জুন) রাজধানীর রেডিসন ব্লু ঢাকা ওয়াটার গার্ডেনে রোটারি ক্লাব, সোনারগাঁও ঢাকা আয়োজিত ‘রোটারি ডিস্ট্রিক্ট কনফারেন্স-২০২১’ এ তিনি একথা বলেন।

ডিএনসিসি মেয়র বলেন, করোনা মহামারির প্রথম দিকে যখন কেউ করোনা আক্রান্ত মানুষের কাছে যেতেও ভয় পেতো সেই সময়েও মহান সৃষ্টিকর্তার ওপর ভরসা করে নির্ভয়ে অসহায় মানুষের কাছে গিয়ে খাবার পৌঁছে দিয়েছি। সেই সময়ে ৭৬ হাজার অসহায় পরিবারের নিকট খাবার পৌঁছে দেওয়া হয়েছে। এই কার্যক্রম এখনও অব্যাহত রয়েছে। সেচ্ছাসেবী সংগঠন বিডি ক্লিন সদস্যদের অক্লান্ত পরিশ্রমের ফলে এসব খাবার প্যাকেট এবং বিতরণ করা সম্ভব হয়েছে।

আতিকুল ইসলাম বলেন, নগরবাসীর স্বাস্থ্য সেবার জন্যই রাজধানীর মহাখালীতে ৭ দশমিক ১৭ একর জমির ওপর তৈরি এক লাখ ৮০ হাজার ৫৬০ বর্গফুট আয়তনের ডিএনসিসি মার্কেটকে এক হাজার শয্যাবিশিষ্ট দেশের সবচেয়ে বড় ‘ডিএনসিসি ডেডিকেটেড কোভিড-১৯ হাসপাতাল’-এ রূপান্তরিত করা হয়েছে। এই ভবনটি মার্কেটের জন্যই করা হয়েছিল। এখানে আড়াই শতাধিক দোকান বরাদ্দও দেওয়া হয়েছিল। বোর্ড মিটিংয়ের মাধ্যমে সেই বরাদ্দ বাতিল করা হয়েছে। এখানে বছরে ডিএনসিসির প্রায় একশত কোটি টাকা আয়ের সম্ভাবনা থাকলেও বিপদের সময় মানুষের পাশে দাঁড়ানোর জন্যই মার্কেটটিকে হাসপাতালে রূপান্তরিত করেছি।

মেয়র বলেন, নগরীর জলাবদ্ধতা নিরসন এবং দূষণ নিয়ন্ত্রণে স্বল্প, মধ্য ও দীর্ঘ মেয়াদী পরিকল্পনা নিয়ে ডিএনসিসি কাজ করে যাচ্ছে। ইতোমধ্যে ডিএনসিসি বিভিন্ন জায়গায় খাল উদ্ধার ও পরিষ্কার কার্যক্রম শুরু করেছে। জনগণের সহায়তায় তা অব্যাহত থাকবে। প্রতিটি খালের দুই পাড়ের সীমানা নির্ধারণ করে তা যথাযথভাবে রক্ষণাবেক্ষণের ব্যবস্থা গ্রহণ করা হবে।

এসময় মেয়র বিতরণের জন্য তার পক্ষ থেকে রোটারি ইন্টারন্যাশনালের নিকট ১ লাখ মাস্ক হস্তান্তর করেন।

 

/এসএস/এনএইচ/
সম্পর্কিত
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
কদমতলীতে ইন্টারনেট সার্ভিসের ৩ কর্মীকে মারধর
মেঘলা আকাশ আর বৃষ্টির পূর্বাভাস ঢাকায়, কমতে পারে গরম
সর্বশেষ খবর
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
রাস্তায় তোশক আর মুখে মুখ, দিল্লির আগুনে যেভাবে ‘হিরো’ হলেন স্থানীয়রা
রাস্তায় তোশক আর মুখে মুখ, দিল্লির আগুনে যেভাবে ‘হিরো’ হলেন স্থানীয়রা
সান মারিনোর বিপক্ষে জয় ছিনিয়ে আনতে চায় বাংলাদেশ 
সান মারিনোর বিপক্ষে জয় ছিনিয়ে আনতে চায় বাংলাদেশ 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী