রোহিঙ্গা ক্যাম্পে উগ্রবাদ প্রচার: আনসার আল ইসলামের ৩ সদস্য গ্রেফতার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৭ জুন ২০২১, ১৫:৩৬আপডেট : ২৭ জুন ২০২১, ১৫:৩৬

কক্সবাজারের বিভিন্ন রোহিঙ্গা ক্যাম্পে উগ্রবাদ প্রচারের অভিযোগে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আনসার আল ইসলামের তিন সদস্যকে গ্রেফতার করেছে ঢাকার কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিট- সিটিটিসি।

গ্রেফতারকৃতরা হলো সাইয়েদ তাইমিয়া ইব্রাহীম ওরফে আনোয়ার, মারুফ চৌধুরী মিশু ওরফে ফারহান ও ফয়জুল মোরসালিন।

শনিবার সন্ধ্যায় (২৬ জুন) রাজধানীর রামপুরা এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা সবাই বিভিন্ন বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ছিল। তারা আনসার আল ইসলামের একটি সেলের সক্রিয় সদস্য।

সোমবার (২৭ জুন) সিটিটিসির প্রধান ও ডিএমপির অতিরিক্ত কমিশনার মো. আসাদুজ্জামান এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান।

তিনি বলেন, ‘আনসার আল ইসলাম সাংগঠনিক ভিত্তি মজবুত করার লক্ষে একই মতাদর্শে বিশ্বাসী ব্যক্তিদের মাধ্যমে বিভিন্ন অনলাইন ও অফলাইন প্লাটফর্মে প্রচারণা চালিয়ে সংগঠনের জন্য নতুন সদস্য ও অর্থ সংগ্রহ করে আসছিল। এ ছাড়াও তাদের সংগঠনের সদস্যরা জনকল্যাণমূলক কাজ বা চ্যারিটির নামে দেশ ও বিদেশ থেকে সাদকাহ ও যাকাত সংগ্রহ করার আড়ালে জঙ্গি অর্থায়ন করে আসছিল।

রোহিঙ্গা ক্যাম্পে উগ্রবাদ প্রচার: আনসার আল ইসলামের ৩ সদস্য গ্রেফতার

সিটিটিসি কর্মকর্তারা জানান, ২০১৭ সালে মিয়ানমার থেকে বাস্তুচ্যুত রোহিঙ্গারা কক্সবাজার আসা শুরু করলে অনুদান দেওয়ার নামে সক্রিয় হয় আনসার আল ইসলাম। তারা বিদেশ থেকে রোহিঙ্গাদের নামে অর্থ সহযোগিতা এনে সাহায্য করার পাশাপাশি তাদের দাওয়াতি কার্যক্রম চালিয়ে আসছিল। গ্রেফতারকৃতদের মধ্যে মারুফ চৌধুরী মিশু দীর্ঘদিন কক্সবাজারেও অবস্থান করেছে।

সিটিটিসির একজন কর্মকর্তা জানান, আনসার আল ইসলাম আগের মতোই স্লিপার সেলের মাধ্যমে সাংগঠনিক কাজ করে আসছে। একটি সেলে ৩-৫ জন সদস্য থাকে। তারা একে অপরের সম্পর্কে তথ্য জানে না। তারা মূলত সিক্রেট অ্যাপের মাধ্যমে পরস্পরের সঙ্গে যোগাযোগ স্থাপন করে।

সিটিটিসি সূত্র জানায়, গ্রেফতারকৃতদের মধ্যে সাইয়েদ তাইমিয়া ইবরাহীম আনোয়ার ঢাকার নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় থেকে বিবিএ শেষ করে। ২০১৫ সালে সে আনসার আল ইসলামে যোগ দেয়। সে একটি সেলের দায়িত্বশীল হিসেবে কাজ করতো। এ ছাড়া গ্রেফতারকৃত মিশু ওরফে ফারহান ঢাকার আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব বাংলাদেশ থেকে বিবিএ শেষ করে ‘অন্যরকম’ গ্রুপে চাকরি করতো। সেও ২০১৫ সালে আনসার আল ইসলামে যোগ দেয়। মিশু ইব্রাহীমের সেলের সদস্য ছিল। মিশু সংগঠনের নির্দেশনা অনুসারে ২০১৭ সালে একটানা তিন মাস রোহিঙ্গা ক্যাম্পে অবস্থান করে। এরপরেও সে বিভিন্ন সময়ে রোহিঙ্গা ক্যাম্পে গিয়ে দাওয়াতি কার্যক্রম পরিচালনা করেছে।

সিটিটিসির সূত্র জানায়, গ্রেফতারকৃত ফয়জুল মোরসালিন ঢাকার আলিয়া মাদ্রাসা থেকে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পাশ করে একটি বেসরকারি বিশ্ববিদ্যালয় থেকে কম্পিউটার ইঞ্জিনিয়ার হিসেবে গ্রাজুয়েশন শেষ করে ফ্রিল্যান্সার হিসেবে অনলাইনে কাজ করতো। ফয়জুল ২০১৬ সালে আনসার আল ইসলামে যোগ দেয়।

সিটিটিসি প্রধান আসাদুজ্জামান বলেন, গ্রেফতারকৃতরা কক্সবাজারকেন্দ্রীক কাদের সঙ্গে যোগাযোগ স্থাপন করে রোহিঙ্গা ক্যাম্পে কাজ করেছে সেটি আমরা খতিয়ে দেখছি। আমরা ইতোমধ্যে কিছু তথ্য পেয়েছি। এসব তথ্য যাচাই-বাছাই করা হচ্ছে।

আফগানিস্তান থেকে মার্কিন সৈন্য প্রত্যাহারের কারণে তালেবানদের শক্তি বৃদ্ধিও প্রভাব বাংলাদেশে পড়বে কি না জানতে চাইলে ডিআইজি পদমর্যাদার এই কর্মকর্তা বলেন, ‘আফগানিস্তান থেকে আমেরিকান সৈন্য প্রত্যাহারের পর তালেবানরা নিজেদের বিজয়ী মনে করতে পারে। তবে আন্তর্জাতিক কোনও জঙ্গি সংগঠনের সঙ্গে আমাদের দেশিয় কোনও জঙ্গি সংগঠনের যোগাযোগ বা সম্পৃক্ততা পাইনি। সবাই হোমগ্রোন। তারা আদর্শিক কারণে উদ্বুদ্ধ হতে পারে। আমরা বিষয়টি নজরদারির মধ্যে রেখেছি।’

 

/এনএল/এনএইচ/
সম্পর্কিত
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
কদমতলীতে ইন্টারনেট সার্ভিসের ৩ কর্মীকে মারধর
মেঘলা আকাশ আর বৃষ্টির পূর্বাভাস ঢাকায়, কমতে পারে গরম
সর্বশেষ খবর
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
‘ক্রিয়েটিভ ইকোনমি’ কী, কেন এত গুরুত্ব দিচ্ছে সরকার 
‘ক্রিয়েটিভ ইকোনমি’ কী, কেন এত গুরুত্ব দিচ্ছে সরকার 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী