রোকেয়া সরণির জলাবদ্ধতা

ওয়াসার প্রকল্পের মেয়াদ শেষ হলেও কাজ হয়েছে অর্ধেক: মেয়র আতিক

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৯ জুন ২০২১, ১৪:৩৩আপডেট : ২৯ জুন ২০২১, ১৪:৩৯

মিরপুর ১০ নম্বর থেকে শেওড়াপাড়া পর্যন্ত সড়কে জলাবদ্ধতা নিরসনে গ্রহণ করা ঢাকা ওয়াসার প্রকল্পের মেয়াদ শেষ হলেও মাত্র অর্ধেক কাজ হয়েছে বলে অভিযোগ করেছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র মো. আতিকুল ইসলাম।

একই সঙ্গে তিনি বলেছেন, ওই সড়কে চলমান মেট্রোরেল প্রকল্পের সঙ্গে সম্মিলিতভাবে কাজ করবে ডিএনসিসি।

মঙ্গলবার (২৯ জুন) ওই এলাকার কাজীপাড়া, শেওড়াপাড়া পরিদর্শনে এসে এসব কথা বলেন ডিএনসিসি মেয়র আতিকুল ইসলাম।

আতিক বলেন, আপনারা জানেন দীর্ঘদিন ধরে মিরপুর-১০ থেকে শেওড়াপাড়া সড়কে মেট্রোরেল হচ্ছে। এ সড়কের অবস্থা খুবই খারাপ। নিয়ম হচ্ছে, যখন কোথাও এ ধরনের কোনও কাজ হয় তখন সেই সড়কে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে দেওয়া হয়। তেমনি এই সড়ক মেট্রোরেল কর্তৃপক্ষের কাছে দেওয়া হয়েছিল। শর্ত ছিল, তারা এখানকার কমপ্লায়েন্স নিশ্চিত করবেন। সড়কের পাশের ফুটপাত চলাচলের উপযোগী রাখবেন। ফুটপাতের নিচের ড্রেন নিয়মিত সংস্কার করবেন। আর প্রধান সড়কের নিচে থাকা মাস্টার ড্রেন দেখবে ওয়াসা। কিন্তু তাদের মেয়াদ শেষ হলেও কাজ হয়েছে অর্ধেক।

আতিক বলেন, সিদ্ধান্ত হয়েছে এখন থেকে এসব সড়কে যাই করতে হবে তার জন্য আমাদের সাথে অর্থাৎ সিটি করপোরেশনের সাথে আলাপ-আলোচনা করে করতে হবে। মেট্রোরেল এবং আমরা সম্মিলিতভাবে কাজ করব। আর ওয়াসা যে কাজ বাকি রেখেছে তার জন্য আমরা বসে নেই। ইতোমধ্যে সিটি করপোরেশনের নিজস্ব অর্থায়নে ৩৬ কোটি টাকার টেন্ডার আহ্বান করা হয়েছে।

কমপ্লায়েন্স ইস্যুতে মেট্রোরেল কর্তৃপক্ষ শর্ত ভঙ্গ করেছে বলেও মনে করেন আতিক। তিনি বলেন, কমপ্লায়েন্স নিশ্চিত করার শর্ত তারা ভঙ্গ করেছেন। উপরে মেট্রোরেল আর নিচে এই অবস্থা যেন‑ উপরে ফিটফাট নিচে সদরঘাট। তবে এমনটা আর হতে দেওয়া যাবে না। এখন থেকে তারা যে কাজই করবেন আমাদের সাথে আলোচনা করে করতে হবে।

পরিদর্শনকালে মেট্রোরেল প্রকল্পের প্রকল্প পরিচালক আফসার উদ্দিন তালুকদারসহ  করপোরেশনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

/এসএস/এমএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের