ডিএনসিসির অভিযানে ৫২ মামলায় ২১ হাজার টাকা জরিমানা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০১ জুলাই ২০২১, ২১:৩৭আপডেট : ০১ জুলাই ২০২১, ২১:৩৭

লকডাউনে বিনা প্রয়োজনে বাসা থেকে বের ও দোকানপাট খোলা রাখায় ৫১টি মামলায় ৫১ হাজার ২০০ টাকা টাকা জরিমানা আদায় করেছে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)। বৃহস্পতিবার (১ জুলাই) ডিএনসিসি থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, ডিএনসিসির ১ নম্বর অঞ্চলের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. শাহরিয়ার রহমান পরিচালিত মোবাইল কোর্টে ২৫টি মামলায় ৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। ২ নম্বর অঞ্চলে নির্বাহী ম্যাজিস্ট্রেট এএসএম সফিউল আজম পরিচালিত মোবাইল কোর্টে ৯টি মামলায় ৪ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। একইভাবে ৫ নম্বর অঞ্চলের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মিজানুর রহমান পরিচালিত মোবাইল কোর্টে ২টি মামলায় ৩ হাজার ৫০০ টাকা আদায় করা হয়। ৬ নম্বর অঞ্চলে নির্বাহী ম্যাজিস্ট্রেট সাজিয়া আফরিন পরিচালিত মোবাইল কোর্টে ৪টি মামলায় ৫ হাজার ৬০০ টাকা; ৮ নম্বর অঞ্চলে নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আবেদ আলী পরিচালিত মোবাইল কোর্টে ৭টি মামলায় ২ হাজার ২০০ টাকা এবং এক‌ই অঞ্চলে নির্বাহী ম্যাজিস্ট্রেট মুহাম্মদ আশরাফুল আলম পরিচালিত মোবাইল কোর্টে ৫টি মামলায় ৯০০ টাকা জরিমানা আদায় করা হয়। সব মিলিয়ে ৫২টি মামলায় ২১ হাজার ২০০ টাকা জরিমানা আদায় করা হয়।

/এসএস/এমআর/
সম্পর্কিত
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
কদমতলীতে ইন্টারনেট সার্ভিসের ৩ কর্মীকে মারধর
দিয়াবাড়ি অস্থায়ী পশুর হাটে ক্ষয়ক্ষতি নিরূপণে ডিএনসিসির কমিটি গঠন
সর্বশেষ খবর
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান