সর্বাত্মক লকডাউনের ষষ্ঠ দিন মঙ্গলবার (৬ জুলাই) সকাল আটটা। স্বাভাবিক অবস্থায় রাজধানীর ধানমন্ডি লেকে জনমানুষের উপস্থিতি থাকে অনেক।
শরীরচর্চা, খেলাধুলা ও সকালে বেরিয়ে পড়া মানুষগুলো কাজ শেষে কিছু কেনাকাটাও করে নেন রবীন্দ্র সরোবর এলাকায়। কিন্তু চলতি লকডাউনের মধ্যেও মঙ্গলবার রবীন্দ্র সরোবরজুড়ে মানুষের উপস্থিতির কমতি ছিল না।
বয়স্ক থেকে শুরু করে একেবারে কিশোর-কিশোরীদেরকেও কানে হেডফোন, মুখে মাস্ক লাগিয়ে শরীরচর্চা করতে দেখা গেছে।
একদল লেকপাড়ে একদল প্রবীণ মেতেছেন ব্যাডমিন্টন খেলায়।
দলবেঁধে অনেক দর্শকও উপভোগ করছেন তাদের খেলা।
এরইমধ্যে রোদমাখা সকালে লেকপাড়জুড়ে ভ্যানে-ভ্যানে নানা পণ্যের পসরা।
সবজি, মৌসুমি ফল, হাড়ি-পাতিল এমনকি চুড়ি-নাকফুল-আংটি বিক্রির আয়োজনও আছে।
এইসব আয়োজনের সাথে আরও আছে‑ সাহায্যের আশায় সারি বেঁধে বসে থাকা একদল ভিক্ষুক।
মঙ্গলবার (৬ জুলাই) সকাল আটটা থেকে নয়টা পর্যন্ত ধানমন্ডি রবীন্দ্র সরোবর এলাকার নানা চিত্র নিয়ে এবারের ফটোস্টোরি।









