টিকেটের তারিখ পরিবর্তন

করোনা আক্রান্ত যাত্রীকে সেলস অফিসে আসতে বললেন বিমান কর্মকর্তা!

চৌধুরী আকবর হোসেন
১১ জুলাই ২০২১, ১৩:৫২আপডেট : ১১ জুলাই ২০২১, ১৫:১৮

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একজন যাত্রী করোনা আক্রান্ত, তাই এ মুহূর্তে হচ্ছে না বিদেশযাত্রা। তিনি ফ্লাইটের শিডিউল পরিবর্তন করতে যোগাযোগ করলেন  বিমানের কল সেন্টারে। সেখান থেকে জানানো হলো, যাত্রীর করোনা আক্রান্ত হওয়ার রিপোর্ট, টিকিটের কপিসহ একজন প্রতিনিধিকে বিমানের সেলস অফিসে পাঠালেই ফ্লাইটের শিডিউল পরিবর্তন করা যাবে। তবে রাজধানীর মতিঝিলে বিমানের সেলস অফিসে যাত্রীর প্রতিনিধি যাওয়ার পর তাকে বলা হলো করোনা আক্রান্ত হলেও ওই যাত্রীকেই আসতে হবে কাউন্টারে।

এমন ঘটনা ঘটেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সহযোগী অধ্যাপক সাইফুল আলম চৌধুরীর সঙ্গে। ঢাকা থেকে লন্ডন যাওয়ার জন্য বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের টিকিট কেটেছিলেন তিনি। ১৪ জুলাই বিজি ২০১ ফ্লাইটে যাত্রা করার কথা সাইফুল আলমের। কিন্তু ৯ জুলাই তিনি করোনা আক্রান্ত হওয়ার রিপোর্ট পান। ফলে ১৪ জুলাই তার লন্ডনযাত্রা হচ্ছে না। এ কারণে ফ্লাইটের শিডিউল পরিবর্তন করতে ফোন করেছিলেন বিমানের কল সেন্টারে। সাইফুল আলমকে বিমান কল সেন্টার থেকে জানানো হলো, কোভিড আক্রান্ত হলে কাউকে দিয়ে কোভিড টেস্টের রিপোর্টসহ টিকেটটি মতিঝিল অফিসে পাঠিয়ে দিতে হবে। ১০ জুলাই তিনি একজন প্রতিনিধিকে টিকিট ও করোনা আক্রান্ত হওয়ার রিপোর্টসহ বিমানের মতিঝিল অফিসে পাঠান।

এ প্রসঙ্গে সাইফুল আলম চৌধুরী বাংলা ট্রিবিউনকে বলেন, আমি যাকে বিমানের মতিঝিল অফিসে পাঠালাম, সেখানে দায়িত্বে থাকা কর্মকর্তা জানালেন পাসপোর্টসহ আমাকেই যেতে হবে। আমি তার মাধ্যমে টেলিফোনে ওই কর্মকর্তাকে বললাম, আমি তো কোভিড রোগী, আইসোলেশনে আছি। সেই কর্মকর্তার বললেন- তিনি যা বলেছেন তাই করতে হবে। তার নাম আর পদবী জিজ্ঞেস করলে তিনি তা জানাননি।

সাইফুল আলম চৌধুরী বলেন, অনেককেই মতিঝিল বিমান অফিসে গিয়ে এই কোভিড আক্রান্ত হওয়া ইস্যুতে হয়রানির শিকার হচ্ছেন।

তিনি আরও বলেন, আমি লিখিত অভিযোগ জানাবো। কোনও প্রতিকার না পেলে আদালতের দ্বারস্থ হবো। বিমান শুধু একটি সেবাদান প্রতিষ্ঠান নয়, এটি রাষ্ট্রীয় পরিচয় ধারণ করে।

বিমানের উপ-মহাব্যবস্থাপক (জনসংযোগ) তাহেরা খন্দকার বলেন, কোনও যাত্রী করোনা আক্রান্ত হলে তিনি তার প্রতিনিধিকে অথরাইজেশন দিয়ে টিকিট ও করোনার রিপোর্টসহ বিমানের যে কোনও সেলস অফিসে পাঠালেই তারিখ পরিবর্তন করা যাবে। এজন্য কারও কাছ থেকে চার্জও নেওয়া হয় না।

/সিএ/এমএস/
সম্পর্কিত
৩৬ হাজার ফুট উঁচুতে বিমানের দরজা খোলার চেষ্টা, উচ্ছৃঙ্খল যাত্রীদের নতুন রেকর্ড
মাঝ আকাশে যুদ্ধবিমানের সংঘর্ষ, যেভাবে প্রাণে বাঁচলেন ৪ পাইলট
মাঝ আকাশে দুই মার্কিন যুদ্ধবিমানের সংঘর্ষ
সর্বশেষ খবর
রামিসা হত্যা: সর্বোচ্চ সাজা চায় রাষ্ট্রপক্ষ, লঘুদণ্ডের দাবি আসামিপক্ষের
রামিসা হত্যা: সর্বোচ্চ সাজা চায় রাষ্ট্রপক্ষ, লঘুদণ্ডের দাবি আসামিপক্ষের
একা একা অনুশীলন করলেন মেসি
একা একা অনুশীলন করলেন মেসি
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের