১৭ জুলাই থেকে রাজধানীতে বসবে কোরবানির পশুর হাট

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১২ জুলাই ২০২১, ১৭:১১আপডেট : ১২ জুলাই ২০২১, ১৭:১১

আগামী ১৭ জুলাই থেকে ঈদের দিন ২১ জুলাই পর্যন্ত ৫দিন রাজধানী ঢাকায় কোরবানি পশুর হাট বসবে। ইজারাদাররা পশু বিক্রি শুরুর দুই দিন আগে এই হাটগুলোর প্রস্তুতি নেওয়ার সুযোগ পাবেন। দুই সিটি করপোরেশনের ইজারা দেওয়া ১৯টি অস্থায়ী হাটের ইজারাদারদের এই শর্ত দেওয়া হয়েছে। এছাড়া হাট পরিচালনার জন্য আরও  ৪৬টি শর্ত মানতে হবে ইজারাদারকে।

সোমবার (১২ জুলাই) দুই সিটি করপোরেশনের সূত্র বাংলা ট্রিবিউনকে বিষয়টি  নিশ্চিত করেছে।

জানতে চাইলে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রধান সম্পত্তি কর্মকর্তা রাসেল সাবরিন বাংলা ট্রিবিউনকে বলেন, ‘আমরা ইজারাদারদেরকে পশু বিক্রি করার জন্য ৫দিন সময় দিয়েছি। যেহেতু আগামী ২১ জলাই পবিত্র ঈদুল আজজা উদযাপিত হবে, সেহেতু ১৭ জুলাই থেকে তারা পশু বিক্রি করতে পারবেন। আর  ১৫ জুলাই থেকে পশুর হাটের প্রস্তুতি নিতে পারবেন।’

অপরদিকে উত্তর সিটির প্রধান সম্পত্তি কর্মকর্তা মো. মোজাম্মেল হক বলেন, ‘আমাদের একটি স্থায়ী হাটসহ মোট ১০টি কোরবানি পশুর হাট বসবে।  এই হাটগুলো ঈদের দিনসহ তার আগের পাঁচ দিন বসবে। অর্থাৎ ১৭ জুলাই থেকে হাটে বিক্রি শুরু হবে। এজন্য সবাইকে স্বাস্থ্যবিধি পালন করতে হবে।’

ছবি: নাসিরুল ইসলাম

/এসএস/এপিএইচ/
সম্পর্কিত
গরু কিনতে গিয়ে কাদায় লুটোপুটি, গাবতলী হাটে চরম ভোগান্তি
সেই ছাত্রদল নেতা বহিষ্কার
ছেলের নামে ইজারা নেওয়া হাটে অতিরিক্ত হাসিল নিচ্ছেন বিএনপি নেতা
সর্বশেষ খবর
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে:  প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের