রাজধানীতে চলছে গণপরিবহন, খুশি কর্মজীবী মানুষ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০১ আগস্ট ২০২১, ১৪:০৯আপডেট : ০১ আগস্ট ২০২১, ১৪:১১

রাজধানী ঢাকায় গণপরিবহন চলাচল শুরু করেছে। সকাল থেকে নগরীর বিভিন্ন এলাকা থেকে বাসে যাত্রী পরিবহন করতে দেখা গেছে।

গতকাল সরকারের ঘোষণা অনুযায়ী গার্মেন্টস শ্রমিকদের জন্য শুধু আজ রবিবার (১ আগস্ট) যান চলাচলের এই সুযোগ দেওয়া হয়। নগরীর বিভিন্ন এলাকা ঘুরে পরিবহন চলাচলের এমন চিত্র দেখা গেছে। তবে অধিকাংশ পরিবহনে মানা হয়নি যথাযথ স্বাস্থ্যবিধি।

বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির মহাসচিব ও ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির সাধারণ সম্পাদক খন্দকার এনায়েত উল্যাহ বাংলা ট্রিবিউনকে বলেন, গার্মেন্টস শ্রমিকদের কথা চিন্তা করে গত রাত থেকে আজ সারাদিন গণপরিবহন চলাচলের সিদ্ধান্ত দিয়েছে সরকার। সে অনুযায়ী পরিবহন চলাচল করছে।

তিনি আরও বলেন, আমরা সকল গণপরিবহন মালিক ও শ্রমিক এবং চালককে নির্দেশ দিয়েছি তারা যাতে যথাযথভাবে সরকারের স্বাস্থ্যবিধি মেনে চলেন। মাস্ক ছাড়া কোন যাত্রীকে যাতে পরিবহনে উঠানো না হয়। আজ রবিবার মধ্যরাতের পর এই সার্ভিস আবার বন্ধ হয়ে যাবে।

সকালে সায়েদাবাদ-যাত্রাবাড়ী- শনির আখড়া এলাকায় গিয়ে দেখা গেছে, বিভিন্ন পরিবহন গুলিস্তানসহ নগরীর বিভিন্ন এলাকায় যাত্রী পরিবহন করছে। তবে গণপরিবহনের এই সুবিধা পেয়ে পরিবহন শ্রমিক থেকে শুরু করে গার্মেন্ট শ্রমিক ও সাধারণ কর্মজীবী মানুষ খুশি হয়েছেন।

তারা বলছেন, লকডাউন চললেও এখনও বিভিন্ন অফিস-আদালত খোলা রয়েছে। তবে এ অবস্থায় নির্দিষ্ট সংখ্যক গণপরিবহন চালু রাখা যেতে পারে যাতে করে স্বাস্থ্যবিধি কঠোরভাবে পালন করা হয়। সে বিষয়ে যাতে সরকার নজর রাখে।

/এসএস/এমএস/
সম্পর্কিত
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
কদমতলীতে ইন্টারনেট সার্ভিসের ৩ কর্মীকে মারধর
মেঘলা আকাশ আর বৃষ্টির পূর্বাভাস ঢাকায়, কমতে পারে গরম
সর্বশেষ খবর
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে:  প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের