করোনা থেকে মুক্তি: আনন্দে কাঁদলেন তিনি

শাহেদ শফিক
০১ আগস্ট ২০২১, ২৩:০০আপডেট : ০১ আগস্ট ২০২১, ২৩:০০

ঈদের ঠিক আগের দিন রাজধানীর মহাখালীতে অবস্থিত ‘ডিএনসিসি ডেডিকেটেড করোনা হাসপাতালে’ ভর্তি হয়েছেন ঝিনাইদহের বৃদ্ধা সামছুন্নাহার। হাসপাতালে বেদনার সঙ্গেই কেটেছে ঈদ আনন্দ। মহামারি করোনার সঙ্গে দীর্ঘ ১৩ দিন যুদ্ধ করে রবিবার সুস্থ্য হয়েছেন সত্তোরোর্ধ এই বৃদ্ধি।

হাসপাতাল থেকে ছাড়া পাওয়ার পর স্বজনরা তাকে হুইল চেয়ারে করে বের করে গ্রামের উদ্দেশ্যে যাত্রা করেন। এসময় এই প্রতিবেদকের সঙ্গে সামান্য সময় কথা হয় তার। কেমন আছেন জনতে চাইলেই কেঁদে ফেলেন তিনি। বলেন, এখন ‍সুস্থ্য আছি। আল্লাহ ভালো করে দিয়েছেন। বাড়ি ফিরেছি। দোয়া করবেন। আর বেশি কথা বলতে পারবো না। এসময় তার চোখ থেকে অঝোরে পানি পড়েছে।

এসময় সামছুন্নাহারের আত্মীয়-স্বজনদের মুখও হাসি-খুশি দেখা গেছে। বাড়ি যাওয়ার তাড়ার কারণে বেশি কিছু না বললেও জানিয়েছেন তারা ‘ভাগ্যবান’। কারণ স্বজনের যে পরিস্থিতি ছিল তাতে তিনি তাদের মাঝে ফিরে নাও আসতে পারতেন। এসময় তাদেরকে বারবার সৃষ্টিকর্তার নাম স্মরণ করতে দেখা গেছে। স্বাস্থ্যবিধির দিকেও ছিল তাদের যথেষ্ট সচেতনতা।

সামছুন্নহারের মতো এমন আরও যারা করোনা থেকে মুক্তি পেয়ে বের হচ্ছেন তারাও সবাই ছিলেন হাসি-খুশি। তবে বেদনার কথা হচ্ছে এই সময়ের মধ্যেই বেশ কয়েকটি অ্যাম্বুলেন্স যোগে বেশ কিছু মুমূর্ষ রোগী এসেছে হাসপাতালে। অক্সিজেনের জন্য যারা খুব কষ্ট পাচ্ছেন। ডাক্তার ও নার্স ও হাসপাতালের কর্মীরাও তাদের নিয়ে ব্যস্ত হয়ে পড়েন। অ্যাম্বুলেন্সের শব্দই পরিস্থিতি কতটা ‘ভয়াবহ’ তার স্মরণ করিয়ে দেয় উপস্থিত মানুষকে।

হাসপাতালের বাহিরে বিপুল সংখ্যক অ্যাম্ব্যুলেন্স দাঁড়িয়ে থাকতে দেখা গেছে। অ্যাম্বুলেন্সের চালকরা জানান, প্রতিদিন ৮-১০ জন করে মারা যাচ্ছে। তাদেরকে দেশের বিভিন্ন স্থানে নিয়ে যেতে হয়। তাছাড়া যারা সুস্থ্য হয়ে ছুটি নেন তারাও অ্যাম্বুলেন্স যোগে বাড়ি ফিরেন। কারণ গণপরিবহন বন্ধ থাকায় তাদের জন্য বিকল্প কোনও বাহন নেই।

জানতে চাইলে ডিএনসিসি করোনা ডেডিকেটেড হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল এ কে এম নাসির উদ্দিন বাংলা ট্রিবিউনকে বলেন, আমরা কোনও রোগীকে অবহেলা করিনা। কোনও রোগী মারা গেলে আমাদের ডাক্তার ও নার্সরাও কষ্ট পায়। আর কোনও রোগী সুস্থ্য হয়ে উঠলে তারাও খুশি হন। অনেক রোগী জড়িয়ে ধরেন। আমরাও চাই সবাই সুস্থ হয়ে উঠুক।

/এফএএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী