রাজধানীর ৬৫% নির্মাণাধীন ভবনে এডিসের লার্ভা পাওয়া যায়: মেয়র আতিক

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০২ আগস্ট ২০২১, ১৩:১৭আপডেট : ০২ আগস্ট ২০২১, ১৩:২২

রাজধানীর ৬৫ শতাংশ নির্মাণাধীন ভবনে এডিসের লার্ভা পাওয়া যায় বলে অভিযোগ করেছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র মো. আতিকুল ইসলাম।

বাকি ২০ শতাংশ লার্ভা ঢাকা ওয়াসার পানির মিটারের নিচে থাকে। বাকিগুলো নগরীর বিভিন্ন বাসাবাড়ি, টায়ার, টিউব, ডাবের খোসা, ফুলের টব ও ছাদ বাগানসহ অন্যান্য স্থানে থাকে বলেও জানান তিনি।

সোমবার (২ আগস্ট) মিরপুর-১ নম্বর এলাকায় ডেঙ্গু ও চিকুনগুনিয়াবিরোধী এক অভিযানের সময় তিনি এ কথা বলেন।

মেয়র আতিকুল ইসলাম বলেন, করোনার মধ্যে ডেঙ্গু হানা দিয়েছে। আমি বিভিন্ন এলাকায় যাচ্ছি এবং সেসব এলাকার কাউন্সিলর ও সংসদ সদস্যদেরকে এ অভিযানের সঙ্গে যুক্ত করার চেষ্টা করছি। আমরা প্রতি শনিবার ১০টায় ১০ মিনিট নিজের বাসা নিজ হাতে পরিষ্কার করব।

মেয়র বলেন, আমাদের অঞ্চল-২ এ ৮টি ওয়ার্ড রয়েছে। এখান থেকে যাওয়ার পরে প্রত্যেক কাউন্সিলর তার নিজ নিজ এলাকায় কাউন্সেলিং করবেন।

তিনি আরও বলেন, আমরা দেখেছি নগরীর ৬৫ শতাংশ লার্ভা নির্মাণাধীন ভবনে পাওয়া যাচ্ছে। আর ২০ শতাংশ লার্ভা পাওয়া যাচ্ছে ওয়াসার যেখানে মিটার রয়েছে সেখানে। বাকি লার্ভাগুলো মানুষের বাসাবাড়িসহ অন্যান্য স্থানে পাওয়া যাচ্ছে।

মেয়র বলেন, মরার উপর খাড়ার ঘা ডেঙ্গু। তার থেকে মুক্তির জন্য আমাদের সবাইকে এগিয়ে আসতে হবে। সিটি করপোরেশন থেকে আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি। কিন্তু কোন বাড়ির ছাদ কিংবা বেলকনিতে যাওয়ার অধিকার আমাদের নেই। আমরা বিভিন্ন জায়গা থেকে ফিরে এসেছি।

তিনি বলেন, গত ২৭ জুলাই থেকে আমরা আবার কাজ শুরু করেছি। এতে ৫০৮টি স্থানে এডিসের লার্ভা পাওয়া গেছে। নিয়মিত মামলা করা হয়েছে ২০টি। জরিমানা করা হয়েছে প্রায় ২০ লাখ টাকা। এসময় একটি নির্মাণাধীন ভবনে এডিস মশার লার্ভা পাওয়া যাওয়ায় ২ এক লাখ টাকা ও অনাদায়ে ৬ মাসের জরিমানা করা হয়।

/এসএস/এমএস/
সম্পর্কিত
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
কদমতলীতে ইন্টারনেট সার্ভিসের ৩ কর্মীকে মারধর
দিয়াবাড়ি অস্থায়ী পশুর হাটে ক্ষয়ক্ষতি নিরূপণে ডিএনসিসির কমিটি গঠন
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম