ক্ষমতা নয় শেখ কামাল ছিলেন জাতি গঠনে নিবেদিত: মেয়র তাপস

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৫ আগস্ট ২০২১, ১৭:১৪আপডেট : ০৫ আগস্ট ২০২১, ১৭:৩২

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস বলেছেন, শহীদ শেখ কামালের পদ-পদবী-ক্ষমতার প্রতি আকর্ষণ ছিল না। তিনি আধুনিক ক্রীড়া ও সাংস্কৃতিক সংগঠক হিসেবে নিজেকে জাতি গঠনে নিবেদিত করেছিলেন।

বৃহস্পতিবার (৫ আগস্ট) সকালে শহীদ শেখ কামালের ৭২তম জন্মবার্ষিকীতে বনানী কবরস্থানে তাঁর কবরে শ্রদ্ধা নিবেদন শেষে গণমাধ্যম কর্মীদের সাথে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।

মেয়র বলেন, "শহীদ শেখ কামাল জাতির পিতার সুযোগ্য সন্তান হওয়া সত্ত্বেও নিজেকে জাতি গঠনে নিবেদিত করেছিলেন। কোনও পদ-পদবী-ক্ষমতার প্রতি তাঁর আকর্ষণ ছিল না। একজন সাংস্কৃতিক কর্মী, একজন আধুনিক ক্রীড়া সংগঠক হিসেবে জাতি গঠনে তিনি নিজেকে নিবেদিত করেছিলেন।" 

মেয়র ব্যারিস্টার শেখ তাপস বলেন, "শহীদ শেখ কামাল যে স্বপ্ন দেখেছিলেন, ক্রীড়াঙ্গন হবে বহির্বিশ্বে বাংলাদেশকে পরিচিত করার অন্যতম উপাদান। আজ বাংলাদেশ ক্রিকেটে অস্ট্রেলিয়াকে হারায়। তাই আজ শহীদ শেখ কামালকে বিশেষ করে মনে পড়ছে।"

তাপস বলেন, "একজন নাগরিক হিসেবে শেখ কামালের দেশপ্রেম, দেশের প্রতি ভালোবাসা এবং দেশ গঠনে নিঃস্বার্থভাবে নিজেকে নিয়োজিত করার আকাঙ্ক্ষা, নিজেকে উৎসর্গ করার যে অনুপ্রেরণা তাঁর মধ্যে বিরাজমান ছিল, তা শুধু আজকের প্রজন্মই নয়, প্রজন্ম থেকে প্রজন্ম অনুপ্রেরণা গ্রহণ করবে।"

এর আগে  মেয়র শহীদ শেখ কামালের কবরে পুষ্পার্ঘ্য অর্পণ এবং তাঁর আত্মার মাগফেরাত কামনা করে মোনাজাত করেন।

এ সময় অন্যান্যের মধ্যে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক কাজী মোরশেদ হোসেন কামালসহ ডিএসসিসি'র ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

/এসএস/এমএস/
সম্পর্কিত
ঢাকায় ডেঙ্গুর চরম ঝুঁকিতে কোন ওয়ার্ড
ডেঙ্গুর চরম ঝুঁকিতে ঢাকা দক্ষিণ সিটির ২৭টি ওয়ার্ড
‘নিবন্ধন-লাইসেন্সের আওতায় আসবে রাজধানীর রিকশা-অটোরিকশা’
সর্বশেষ খবর
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী