বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিবের ৯১তম জন্মবার্ষিকী উপলক্ষে তাঁর স্মরণে মোমবাতি প্রজ্বালন করেছে বাংলাদেশ মুক্তিযুদ্ধ মঞ্চ।
রবিবার (৮ আগস্ট) সন্ধ্যা ৭টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) রাজু ভাস্কর্যের পাদদেশে এ কর্মসূচি পালন করে সংগঠনটি।
এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ মুক্তিযুদ্ধ মঞ্চের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক মো. আল মামুন, ঢাবি শাখার সভাপতি সনেট মাহমুদ, কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি মাকসুদ হাওলাদার, শাহীন মাতবর, আনসার আলী, যুগ্ম-সাধারণ সম্পাদক শের সম্রাট খান, সাংগঠনিক সম্পাদক আশরাফ উদ্দিন স্বাধীনসহ প্রমুখ নেতৃবৃন্দ।








