ছবি ছড়িয়ে চাঁদাবাজি: ভুক্তভোগীদের কাছে তথ্য চায় ডিএমপি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১০ আগস্ট ২০২১, ০০:৩৬আপডেট : ১০ আগস্ট ২০২১, ০০:৩৬

মডেল বা অভিনেত্রীদের সঙ্গে ব্যবসায়ী ও শিল্পপতিদের ভাইরাল হওয়া ছবি দিয়ে একটি চক্র চাঁদাবাজি করার চেষ্টা করছে বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার শফিকুল ইসলাম। চক্রটিকে গ্রেফতারে ভুক্তভোগীদের সহযোগিতা চেয়েছেন তিনি।

সোমবার (৯ আগস্ট) দুপুরে ডিএমপি’র সদর দফতরে কমিশনার তাঁর কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে অনানুষ্ঠানিক আলাপের সময়ে এ কথা জানান।

ডিএমপির কমিশনার বলেন, ‘মডেল বা অভিনেত্রীদের সঙ্গে সম্পর্ক ছিল এরকম ব্যবসায়ীদের তালিকা ডিএমপি করছে না। তবে পরীমণি, ফারিয়া মাহবুব ও মরিয়মের সঙ্গে বিভিন্ন ব্যক্তির ছবি বা ভিডিও ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে একটি গ্রুপ চাঁদাবাজি করছে বলে আমরা তথ্য পেয়েছি। তাদের হাত থেকে বাঁচতে দুই-তিন জন ব্যবসায়ী স্বরাষ্ট্রমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেছেন।’

কমিশনার ভুক্তভোগী ব্যবসায়ীদের চাঁদাবাজদের কল রেকর্ড করে পুলিশকে সরবরাহ করার পরামর্শ দেন। নিকটস্থ থানা বা ডিএমপিকে তথ্য জানাতেও অনুরোধ করেন তিনি।

লোকলজ্জার ভয়ে গুলশানের আতঙ্কিত একজন ব্যবসায়ী ডিএমপির কমিশনারের সহযোগিতা কামনা করেছেন উল্লেখ করে ডিএমপি কমিশনার বলেন, ‘কারও সঙ্গে সম্পর্ক থাকা তো বেআইনি নয়।’

/এআরআর/এমএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ