মার্কেট-শপিং মল খুলেছে, পালিয়েছে স্বাস্থ্যবিধি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১১ আগস্ট ২০২১, ২১:০৯আপডেট : ১১ আগস্ট ২০২১, ২৩:৩২

করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে আরোপিত কঠোর বিধিনিষেধের কিছু শর্ত শিথিল করেছে সরকার। এরমধ্যে যানবাহন চলাচলসহ মার্কেট, দোকানপাট, শপিং মল স্বাস্থ্যবিধি মেনে খোলা রাখার কথা বলা হয়েছে। দীর্ঘদিন এসব প্রতিষ্ঠান বন্ধ থাকার পর আবারও চালু হওয়ায় মানুষ উপচে পড়ছে প্রয়োজনীয় কেনাকটায়। মুখে মাস্ক থাকলেও সামাজিক দূরত্ব মানার বালাই নেই কারও মধ্যে। একজনের থেকে আরেকজন নির্দিষ্ট দূরত্বে অবস্থানের কথা থাকলেও তা প্রায় সব জায়গায় উপেক্ষিত।

বুধবার (১১ আগস্ট) রাজধানীর কয়েকটি শপিং মল ও নিউমার্কেট ঘুরে এমন চিত্র দেখা যায়। নিউমার্কেট এলাকায় দেখা যায় ক্রেতাদের চিরচেনা ভিড়। নিত্যপ্রয়োজনীয় জিনিসের চাহিদায় ক্রেতারা ভিড় করছেন ফুটপাথের ওপর অবস্থানকারী হকারদের কাছে। আবার অনেকেই মার্কেটের ভেতরে ঘুরে ঘুরে দেখছেন। তবে মার্কেটের জায়গা কম থাকায় তৈরি হচ্ছে জটলা। একজন আরেকজনের সঙ্গে গা-ঘেঁষেই করছেন কেনাকাটা। আবার কেউবা গা-ঘেঁষেই যাওয়া আসা করছেন। আবার অনেকে কথা বলার সুবিধার্থে মাস্ক নামিয়ে দরদাম করছেন।

রাজধানীর একটি শপিং মলে মানুষের ভিড় রাজধানীর নিউমার্কেট এলাকার নূরজাহান কমপ্লেক্সের সামনে ফুটপাতে কাপড় বিক্রি করেন ফজলু। তিনি জানান, অনেক দিন পর মার্কেট খোলায় ক্রেতারা আসতে শুরু করেছেন। অনেক দিন আয় না থাকায় বিপদে পড়েছেন তার মতো সব বিক্রেতা। তাই স্বাস্থ্যবিধি প্রতিপালনের কথা অনেকটা ভুলতে বসেছেন তারা।

ফজলু বলেন, ‘বেচাকেনা নেই অনেক দিন। এখন কাস্টমার আইসা যদি দাঁড়ান, কাপড় দেখেন, আমরা কী বলতে পারি? দূরে দাঁড়াইতে তো বলতে পারি না। আর দূরে দাঁড়াইলেও কই দাঁড়াইবো? পরে তো চইলা যাবো আরেক দোকানে। এটা আমার লস না?’

স্বাস্থ্যবিধি না মেনেই নিউ মার্কেট এলাকায় কেনাকাটা এই দোকানেই পোশাক কিনতে আসা রেহনুমা বেগমের কাছে স্বাস্থ্যবিধির বিষয় জানতে চাইলে তিনি জানান, তার টিকা নেওয়া আছে দুই ডোজ। আর কোনও উত্তর না দিয়ে অন্যদিকে চলে যান তিনি।

বিক্রেতারা বলছেন, মার্কেটে স্বাস্থ্যবিধি পালন করানো খুব দুরূহ কাজ। নিউমার্কেটের মতো জায়গায় সেটা আরও কষ্টসাধ্য। কারণ, দোকানগুলো ছোট ছোট আর জায়গা কম।

স্বাস্থ্যবিধি না মেনেই নিউ মার্কেট এলাকায় কেনাকাটা রাজধানীর কয়েকটি শপিং মল ঘুরে দেখা যায়, ক্রেতারা মাস্ক পরেই প্রবেশ করছেন। কিন্তু পরক্ষণেই থুতনিতে নামিয়ে ফেলছেন মাস্ক। দোকানেও দেখা যায় একই পরিস্থিতি। দোকানির মাস্ক মুখে থাকলেও ক্রেতার মাস্ক থুতনিতে। আবার একাধিক ক্রেতা পাশাপাশি দাঁড়িয়েই করছেন কেনাকাটা। তোয়াক্কা নেই স্বাস্থ্যবিধি কিংবা সামাজিক দূরত্বের।

 

 

/এসও/আইএ/এমওএফ/  
সম্পর্কিত
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
কদমতলীতে ইন্টারনেট সার্ভিসের ৩ কর্মীকে মারধর
মেঘলা আকাশ আর বৃষ্টির পূর্বাভাস ঢাকায়, কমতে পারে গরম
সর্বশেষ খবর
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি