বঙ্গবন্ধুর সঙ্গে ঢাকাবাসীর আত্মার সম্পর্ক ছিল: সাঈদ খোকন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১২ আগস্ট ২০২১, ২০:০৯আপডেট : ১২ আগস্ট ২০২১, ২০:০৯

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সঙ্গে ঢাকাবাসীর আত্মার সম্পর্ক ছিল বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদদের সদস্য ও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সাবেক মেয়র মোহাম্মদ সাঈদ খোকন। বৃহস্পতিবার (১২ আগস্ট) দুপুর ১২টায় রাজধানীর হাইকোর্ট (কদম ফোয়ারা) মোড়ে এক মানববন্ধনে তিনি এ মন্তব্য করেন।

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবারের হত্যাকাণ্ডে জড়িত জিয়াউর রহমানের মরণোত্তর বিচার এবং মৃত্যুদণ্ড প্রাপ্ত পলাতক খুনিদের দেশে ফিরিয়ে এনে বিচারের রায় দ্রুত কার্যকরের দাবিতে এক মানববন্ধনের আয়োজন করে অবিভক্ত ঢাকা সিটি করপোরেশনের প্রয়াত মেয়র মোহাম্মদ হানিফের স্মৃতিবিজড়িত সংগঠন মেয়র মোহাম্মদ হানিফ মেমোরিয়াল ফাউন্ডেশন। মানববন্ধনে পুরান ঢাকার হাজারো মানুষ অংশগ্রহণ করেন।

মানববন্ধনে উপস্থিত থেকে প্রধান অতিথির বক্তব্যে সাঈদ খোকন বলেন, ‘ঢাকার অগণিত সরদার ও তাদের পরিবার, মুরব্বিরা বঙ্গবন্ধুর আহ্বানে এই শহরে স্বাধীনতা সংগ্রামের সূচনা করেছিলেন। দল-মত নির্বিশেষে সবাই ঐক্যবদ্ধ হয়েছিলেন। বুকের তাজা রক্ত দিয়ে দেশ স্বাধীন করেছেন। বঙ্গবন্ধু যে কর্মসূচি দিয়েছিলেন, পুরান ঢাকার মানুষ নিজের জীবন দিয়ে সে কর্মসূচি বাস্তবায়ন করেছেন। তাই বঙ্গবন্ধুর সঙ্গে ঢাকাবাসীর এই সম্পর্ক কখনও কখনও রক্তের সম্পর্কের চেয়ে বেশি।’ তিনি বলেন, ‘পুরান ঢাকাবাসীর সঙ্গে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আত্মার সম্পর্ক ছিল। জীবনের কঠিনতম সময়ে বাংলার স্বাধীনতার লক্ষ্য নিয়ে তিনি পুরান ঢাকায় এসেছিলেন। এই এলাকার মানুষ দুই হাত উজাড় করে বঙ্গবন্ধুকে সাদরে গ্রহণ করেছিলেন।’

১৯৫৪ সালে বঙ্গবন্ধু গ্রেফতারের পর তার পরিবার ৭৯ নম্বর নাজিরা বাজারে মেয়র মোহাম্মদ হানিফের বাসভবনে উঠেছিলেন জানিয়ে সাঈদ খোকন বলেন, ‘আমার দাদি বঙ্গবন্ধু পরিবারকে দেখভাল করেছেন। আমার নানা মাজেদ সরদার (ঢাকার শেষ সরদার) বঙ্গবন্ধুকে অনেক শ্রদ্ধা করতেন। আমার চাচা মোহাম্মদ সুলতান ছয় দফা আন্দোলনে গ্রেফতার হয়ে বঙ্গবন্ধুর সঙ্গে দীর্ঘদিন কারাবরণ করেছেন। এখন আমি মাজেদ সরদারের তৃতীয় প্রজন্ম। আমরা তার ধারাবাহিকতা অক্ষুণ্ন রাখতে চাই। ঢাকাবাসী প্রয়োজনে বুকের রক্ত দিয়ে শেখ হাসিনার নেতৃত্বে আস্থা জানাবে। ঢাকাবাসী কোনও দুর্যোগে বঙ্গবন্ধু বা তার পরিবারকে ফেলে যায়নি। আগামীতেও ছেড়ে যাবে না ইনশাআল্লাহ।’

ঢাকা সিটি করপোরেশনের প্রয়াত মেয়র মোহাম্মদ হানিফ বঙ্গবন্ধুর এবং দলের জন্য নিজেকে উৎসর্গ করেছেন জানিয়ে সাঈদ খোকন বলেন, ‘আমার বাবা মোহাম্মদ হানিফ টানা ৫ বার ঢাকা মহানগর আওয়ামী লীগের নির্বাচিত সভাপতি ছিলেন। আমিও মহানগরের সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব পালন করেছি। দলের জন্য রাজপথে আছি। এখন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তাঁর পরিবারের হত্যাকাণ্ডে জড়িত জিয়াউর রহমানের মরণোত্তর বিচার এবং মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক খুনিদের দেশে ফিরিয়ে এনে বিচারের রায় দ্রুত কার্যকর চাই।’

মেয়র মোহাম্মদ হানিফ মেমোরিয়াল ফাউন্ডেশনের জনসংযোগ কর্মকর্তা মোহা. হাবিবুল ইসলাম সুমনের সঞ্চালনায় ঢাকা মহানগর আওয়ামী লীগের সাবেক সভাপতি ও ফাউন্ডেশনের ভাইস চেয়ারম্যান ওমর আলীর সভাপতিত্বে মানববন্ধনে আওয়ামী লীগ নেতা বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ, বীর মুক্তিযোদ্ধা নূর উদ্দিন মন্টু, ফজলুর রহমান ফজলু, ফাউন্ডেশনের অন্যতম সমন্বয়কারী মোহাম্মদ সাদেক মিঠু প্রমুখ বক্তব্য রাখেন।

মানববন্ধন শেষে মেয়র মোহাম্মদ হানিফ মেমোরিয়াল ফাউন্ডেশনের চেয়ারম্যান মেয়র মোহাম্মদ সাঈদ খোকনের নেতৃত্বে একটি মৌন মিছিল হাইকোর্‌ট (কদম ফোয়ারা) মোড় হতে প্রেস ক্লাব, শিক্ষা ভবন হয়ে পুরাতন ঢাকায় বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

 

/এসএস/আইএ/
সম্পর্কিত
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
কদমতলীতে ইন্টারনেট সার্ভিসের ৩ কর্মীকে মারধর
মেঘলা আকাশ আর বৃষ্টির পূর্বাভাস ঢাকায়, কমতে পারে গরম
সর্বশেষ খবর
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ