সামাজিক আন্দোলনের মাধ্যমে ডেঙ্গু মোকাবিলা করতে হবে: আতিকুল ইসলাম

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৮ আগস্ট ২০২১, ১৮:৪০আপডেট : ১৮ আগস্ট ২০২১, ১৮:৪০

সামাজিক আন্দোলনের মাধ্যমে ডেঙ্গুকে মোকাবিলা করতে হবে বলে মন্তব্য করেছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র মো. আতিকুল ইসলাম।

তিনি বলেন, ‘সমাজের সর্বস্তরের মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে সুস্থতার জন্য সামাজিক আন্দোলনকে আরও জোরদার করে ডেঙ্গুকে মোকাবিলা করতে হবে।’

বুধবার (১৮ আগস্ট) গুলশানের নগর ভবনে ‘সুস্থতার জন্য সামাজিক আন্দোলন’ বিষয়ক এক আলোচনা সভায় সভাপতির বক্তৃতায় তিনি একথা বলেন।

আতিকুল ইসলাম বলেন, ‘বিদ্যমান করোনা পরিস্থিতিতে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে চলমান অনলাইন শিক্ষা কার্যক্রমে পরিষ্কার-পরিচ্ছন্নতায় শিক্ষার্থীদের সম্পৃক্ত করতে শিক্ষকমণ্ডলীর প্রতি আহ্বান জানাই। রোদ-বৃষ্টি উপেক্ষা করে ডিএনসিসির ১০টি অঞ্চলের ৫৪টি ওয়ার্ডেই জনসচেতনতামূলক বিভিন্ন কার্যক্রম পরিচালিত হয়েছে। ডিএনসিসি এলাকায় এডিস মশা, ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে মশক নিধনে কীটতত্ত্ববিদের মাধ্যমে পরীক্ষিত ও কার্যকর লার্ভিসাইড ছিটানো অব্যাহত রয়েছে।’

মেয়র আতিক আরও বলেন, ‘এডিস মশা ও ডেঙ্গু নির্মূল না হওয়া পর্যন্ত স্থানীয় কাউন্সিলরসহ ডিএনসিসির সর্বস্তরের কর্মকর্তা-কর্মচারীদেরকে মাঠে সক্রিয় থাকার জন্য প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করা হয়েছে।’

/এসএস/এপিএইচ/
সম্পর্কিত
দিয়াবাড়ি অস্থায়ী পশুর হাটে ক্ষয়ক্ষতি নিরূপণে ডিএনসিসির কমিটি গঠন
ডেঙ্গু প্রতিরোধে প্রধানমন্ত্রীর ৪৮ ঘণ্টার আল্টিমেটাম শেষ, অগ্রগতি কতটা
সড়কে কোরবানির বর্জ্য: প্রধানমন্ত্রীর নির্দেশে দুই সিটি কর্মকর্তা বরখাস্ত
সর্বশেষ খবর
শুরু হচ্ছে প্রাথমিকের শিক্ষার্থীদের ড্রেস ও জুতা বিতরণ
শুরু হচ্ছে প্রাথমিকের শিক্ষার্থীদের ড্রেস ও জুতা বিতরণ
সেই কুমির ফেরত চান মাজারের খাদেম যুবদল নেতা
সেই কুমির ফেরত চান মাজারের খাদেম যুবদল নেতা
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস