বাড্ডায় বিদ্যুৎস্পৃষ্টে নির্মাণ শ্রমিকের মৃত্যু

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৮ আগস্ট ২০২১, ১৯:১২আপডেট : ১৮ আগস্ট ২০২১, ১৯:১২

রাজধানীর বাড্ডা আফতাবনগরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আজিজুর রহমান (৩৫) নামে এক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে। 

বুধবার (১৮ আগস্ট) দুপুর সোয়া ১টায় এ দুর্ঘটনাটি ঘটে। পরে তাকে উদ্ধার করে বিকাল আড়াইটায় ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

হাসপাতালে নিয়ে আসা নিহতের ছোট ভাই সাজু মিয়া বলেন, আমার ভাই ও আমি পেশায় রড মিস্ত্রি। আমরা দুজন একসঙ্গে একটা ভবনে কাজ করছি। দুপুরে নির্মাণাধীন ভবনের এক তলার কাজ চলছিল সেখানে নিচে পানি জমেছে। পানি বাইরে বের করার জন্য বৈদ্যুতিক মোটরের সুইচ দিতে গেলে ভাই (নিহত আজিজুর) বিদ্যুৎস্পৃষ্টে অচেতন হয়ে পড়েন।

ঢামেক পুলিশ ক্যাম্পের পুলিশ পরিদর্শক বাচ্চু মিয়া জানান, মৃতদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানা অবগত করা হয়েছে।

মৃত আজিজুর কুড়িগ্রাম জেলার উলিপুর উপজেলা বকশি পাড়া গ্রামের মুজিবুর রহমানের ছেলে। বর্তমানে আফতাবনগর নির্মাণাধীন ভবনের পাশেই থাকতেন। দুই ভাই ও এক বোনের মধ্যে দ্বিতীয় আজিজুর এক ছেলে ও এক মেয়ের জনক ছিলেন।

/এআইবি/এআরআর/
সম্পর্কিত
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
কদমতলীতে ইন্টারনেট সার্ভিসের ৩ কর্মীকে মারধর
মেঘলা আকাশ আর বৃষ্টির পূর্বাভাস ঢাকায়, কমতে পারে গরম
সর্বশেষ খবর
নতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
শিশু রামিসা হত্যা মামলানতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী