রাজউকের অভিযানে ৬ ভবন মালিককে ১১ লাখ টাকা জরিমানা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৪ আগস্ট ২০২১, ২০:৩৫আপডেট : ২৪ আগস্ট ২০২১, ২০:৪১

রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ-রাজউকের অভিযানে ৬টি ভবনের মালিককে ১০ লাখ ৮০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। মঙ্গলবার (২৪ আগস্ট) দুই সিটি করপোরেশন এলাকায় পরিচালিত বিশেষ অভিযানে এই জরিমানা করা হয়। ভবন নির্মাণ তদারকি ও ডেঙ্গুর বিস্তার রোধে এই অভিযান পরিচালিত হচ্ছে।

রাজউক পরিচালক (উন্নয়ন নিয়ন্ত্রণ) প্রকৌশলী মো. মোবারক হোসেন জানান, এডিস মশার বংশ বিস্তার রোধ এবং নির্মাণ ব্যত্যয় তদারকি করতে রাজউকের আওতাধীন ৮টি জোনে ৪টি ভ্রাম্যমাণ আদালতসহ ১৯টি টিম পরিদর্শন কার্যক্রম পরিচালনা করে।

এতে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এলাকায় ১৬টি নির্মিত ও ৩২টি নির্মাণাধীন ভবন পরিদর্শন করা হয়। আর  ঢাকা উত্তর সিটি করপোরেশন এলাকায় ২০টি নির্মিত ও ৪৫টি নির্মাণাধীন ভবন পরিদর্শন করা হয়। এতে বিভিন্ন অসঙ্গতির জন্য ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এলাকায় ৪টি এবং ঢাকা উত্তর সিটি করপোরেশন এলাকায় ২টি ভবনের মালিককে ১০ লাখ ৮০ হাজার টাকা জরিমানা করা হয়।

পরিদর্শন কার্যক্রম চলাকালীন এডিস মশার বংশ বিস্তার রোধে মশার সম্ভাব্য উৎপত্তিস্থল ভবন মালিক বা নির্মাতা প্রতিষ্ঠানের প্রতিনিধির মাধ্যমে পরিষ্কার করানো হয়। এসময় ব্লিচিং পাউডার, মশা-নাশক স্প্রে এবং কেরোসিন তেল ছিটানোর পাশাপাশি ভবনের চারপাশ নিয়মিত পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার বিষয়ে নির্দেশনা দেওয়া হয়।

/এসএস/এপিএইচ/
সম্পর্কিত
নগরসেবায় রাজউক কর্মকর্তাদের সমন্বিতভাবে কাজের নির্দেশ প্রতিমন্ত্রীর
উচ্ছেদ হওয়া হকারদের দ্রুত পুনর্বাসনের নির্দেশ প্রধানমন্ত্রীর
রাজউকের পিপিপি চুক্তি বাতিল
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক