আজিমপুরে পুকুরে গোসল করতে নেমে পানিতে ডুবে শিশুর মৃত্যু

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৬ আগস্ট ২০২১, ১৬:৫৪আপডেট : ২৬ আগস্ট ২০২১, ১৬:৫৪

রাজধানীর আজিমপুর কলোনিতে পুকুরে গোসল করতে নেমে পানিতে ডুবে রিতা (১০) নামের এক শিশুর মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (২৬ আগস্ট) দুপুর একটায় এ ঘটনা ঘটে।

লালবাগ থানার উপ-পরিদর্শক আবুল কালাম বলেন, আজিমপুর  কলোনিতে পুকুরে কয়েকজন শিশু মিলে গোসল করতে নামে। সেখানে রিতা পানিতে ডুবে অচেতন হয়ে পড়ে।

পরে স্বজনরা  তাকে উদ্ধার করে দুপুর পৌনে দুইটায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মৃতদেহ হাসপাতাল মর্গে রাখা হয়েছে।

নিহত রিতার নানি আমেনা বেগম জানান, রিতা মা মুক্তা বেগমের সাথে সকালে কামরাঙ্গীরচরের বাসা থেকে আজিমপুর এলাকায় বের হয়েছিল।পরে আজিমপুর কলোনিতে গিয়ে পানিতে ডুবে যায়।

মৃত রিতা ভোলা জেলার লালমোহন উপজেলার  মো. জয়নালের মেয়ে।বর্তমানে কামরাঙ্গীরচর রনি মার্কেট এলাকায় পরিবারের সাথে ভাড়া বাসায় থাকত।

/এআইবি/আরটি/এমএস/
সম্পর্কিত
আদ-দ্বীনের ভবনটি হাসপাতালের জন্য উপযুক্ত নয়: তদন্ত কমিটি
আদ-দ্বীনে ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় কর্তৃপক্ষের অবহেলা ছিল: তদন্ত কমিটি
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
সর্বশেষ খবর
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে