ডেঙ্গু প্রতিরোধে সিটি করপোরেশনের কার্যক্রম বাড়ানোর আহ্বান

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৮ আগস্ট ২০২১, ১৯:০৬আপডেট : ২৮ আগস্ট ২০২১, ১৯:০৬

রাজধানীতে ডেঙ্গু নিয়ন্ত্রণে ঢাকার দুই সিটি করপোরেশনের কার্যক্রমে হতাশ নাগরিক প্রতিনিধিরা। তাদের অভিযোগ, সিটি করপোরেশনের সঠিক কর্মপরিকল্পনার অভাবে নগরে ডেঙ্গু নিয়ন্ত্রণ করা সম্ভব হচ্ছে না। বিশেষ করে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের অব্যবস্থাপনায় ডেঙ্গু এখন নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে। অবিলম্বে মশা নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানান তারা।

শনিবার (২৮ আগস্ট) দুপুরে রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে মানববন্ধনে এ দাবি জানানো হয়। 

‘ডেঙ্গু প্রতিরোধে সিটি করপোরেশনের কার্যক্রম জোরদার ও গণউদ্যোগ বৃদ্ধি করার’ দাবিতে এ মানববন্ধনের আয়োজন করে পরিবেশ বাঁচাও আন্দোলন (পবা), নাগরিক অধিকার সংরক্ষণ ফোরাম (নাসফ), পুরান ঢাকা নাগরিক উদ্যোগ, ঢাকা যুব ফাউন্ডেশন, মুক্তবায়ু সেবন সংস্থা, সুবন্ধন সামাজিক কল্যাণ সংগঠন, পরিবেশ উন্নয়ন সোসাইটি, সচেতন নগরবাসী, পুরান ঢাকা পরিবেশ উন্নয়ন ফোরাম, গ্রিনফোর্স, ডাব্লিউবিট্রাস্ট, বানিপা, বিডিক্লিক, বিসিএইচআরডি, বাংলাদেশ গ্রিনরুফ মুভমেন্ট, সূচনা ও ইয়ুথ সান।

মানববন্ধনে পবার চেয়ারম্যান আবু নাছের খান বলেন, ডেঙ্গু নিয়ন্ত্রণে ঢাকা উত্তর সিটি করপোরেশনের কার্যক্রম চোখে পড়ার মতো। তারা প্রতিটি পাড়া-মহল্লায় এডিসের লার্ভা নিধন অভিযান চালাচ্ছে। মেয়র আতিকুল ইসলাম নিজে মাঠে নেমে তা তদারকি করছেন। এতে উত্তর সিটি করপোরেশন এলাকায় ডেঙ্গু রোগীর সংখ্যা কমে এসেছে। কিন্তু ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের কার্যক্রম দৃশ্যমান নয়। ফলে দক্ষিণে ডেঙ্গু রোগীর সংখ্যা অনেক বেশি। এটা খুবই হতাশার খবর।

তিনি বলেন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র শেখ ফজলে নূর তাপসের পারিবারিক ঐতিহ্য আছে। ফলে তার কাজ করারও সুযোগ বেশি। আমরা আশা করি, দক্ষিণে মশকনিধন কার্যক্রম আরও জোরালো হবে।

মানববন্ধনে বক্তারা বলেন, এখন করোনা সংক্রমণের হার কিছুটা কমলেও ডেঙ্গুর প্রকোপ বেড়েই চলেছে। স্বাস্থ্য বিশেষজ্ঞদের মতে, করোনার মতো ডেঙ্গুও তার রূপ বদলাচ্ছে। চলতি বছর ডেঙ্গুতে ৪০ জন মারা গেছে। করোনা মহামারির মধ্যে চলতি বছরের জুলাই মাস থেকে ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা উল্লেখযোগ্যভাবে বাড়তে থাকে। জুলাইয়ে দুই হাজারের বেশি মানুষ আক্রান্ত হয়। আগস্টের ২৭ তারিখ সকাল ৮টা পর্যন্ত আক্রান্ত হয়েছে ছয় হাজার ৬৪৬ জন। এর আগে ২০১৯ সালে ডেঙ্গু আক্রান্ত এক লাখের বেশি মানুষকে হাসপাতালে ভর্তি হতে হয়। সে বছর সরকারি হিসাবে মারা যান ১৭৯ জন।

বক্তারা আরও বলেন, ডেঙ্গু সংক্রমণের দায় নাগরিক, সিটি করপোরেশন ও স্থানীয় সরকারের। তবে ঘরে ঘরে প্রবেশ করে মশা মারা যেমন ঢাকা দক্ষিণ ও উত্তর সিটি করপোরেশনের কাজ নয়, তেমনি ঘরের বাইরে এডিস মশার ডিম পাড়া ও বংশবৃদ্ধি রোধ করা সিটি করপোরেশন, স্থানীয় সরকারের দায়িত্ব। যেখানে সেখানে পড়ে থাকা পরিত্যক্ত পাত্র, মাটির হাঁড়ি, টায়ার, ক্যান যার মধ্যে জমা পানি থাকে বা কোনও গর্ত যেখানে বৃষ্টি হলেই পানি জমতে পারে সেখানেই নির্মূলের ব্যবস্থা করতে হবে। 

এছাড়া নগরীর নালা-নর্দমা, আবর্জনা নিয়মিত পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা, মশা-মাছির প্রজননস্থল ধ্বংসে লার্ভিসাইডিং ও মশা নিধনে ফগিং করা দুই সিটি করপোরেশনের অন্যতম দায়িত্ব ও কর্তব্য।

মানববন্ধনে ডেঙ্গু নিয়ন্ত্রণে করণীয় বিভিন্ন দিক তুলে ধরেন আয়োজকরা। সেগুলো হলো- ডেঙ্গুমুক্ত বাংলাদেশ গড়ে তুলতে সর্বস্তরের জনসাধারণকে সম্পৃক্ত করে সামাজিক আন্দোলন গড়ে তোলা। পরিবেশবান্ধব কার্যকর রাসায়নিক পদার্থ দিয়ে মশার লার্ভা ধ্বংস করা ও উড়ন্ত মশা মারা। এডিস মশার প্রজনন, বিস্তার, প্রতিরোধে ও প্রতিকার নিয়ে নিয়মিত গবেষণা কার্যক্রম পরিচালনা করা। মশকনিধন কার্যক্রম বছরব্যাপী নিয়মিতভাবে পরিচালনা করা। জলবায়ু পরিবর্তন ও তাপমাত্রা বৃদ্ধির ফলে জনস্বাস্থ্যের ওপর যে বিরূপ প্রভাব পড়ছে তা নিয়ে গবেষণা কার্যক্রম পরিচালনা করা ও তা মোকাবিলার পথ খুঁজে বের করা।

/এসএস/এনএইচ/
সম্পর্কিত
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
কদমতলীতে ইন্টারনেট সার্ভিসের ৩ কর্মীকে মারধর
মেঘলা আকাশ আর বৃষ্টির পূর্বাভাস ঢাকায়, কমতে পারে গরম
সর্বশেষ খবর
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
রাস্তায় তোশক আর মুখে মুখ, দিল্লির আগুনে যেভাবে ‘হিরো’ হলেন স্থানীয়রা
রাস্তায় তোশক আর মুখে মুখ, দিল্লির আগুনে যেভাবে ‘হিরো’ হলেন স্থানীয়রা
সান মারিনোর বিপক্ষে জয় ছিনিয়ে আনতে চায় বাংলাদেশ 
সান মারিনোর বিপক্ষে জয় ছিনিয়ে আনতে চায় বাংলাদেশ 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী