ওয়াসার নির্বাহী প্রকৌশলীর বিরুদ্ধে নিয়মিত মামলা দায়েরের নির্দেশ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৪ সেপ্টেম্বর ২০২১, ১৬:৪৪আপডেট : ০৪ সেপ্টেম্বর ২০২১, ১৬:৪৪

ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র মো. আতিকুল ইসলাম বলেছেন, এডিসের লার্ভা উৎপাদনকারী মিরপুর-১ এর ওয়াসার নির্বাহী প্রকৌশলীর বিরুদ্ধে নিয়মিত মামলা দায়েরের নির্দেশ দেওয়া হয়েছে।

শনিবার (৪ সেপ্টেম্বর) এডিস মশা ও ডেঙ্গু নিয়ন্ত্রণকল্পে মিরপুরে পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম পরিদর্শনকালে মিরপুর-১ এর ওয়াসা ভবনে উপস্থিত সাংবাদিকদের সামনে তিনি একথা বলেন।

ডিএনসিসি মেয়র বলেন, ওয়াসার মতো একটি প্রতিষ্ঠানের আঞ্চলিক অফিসের ভেতরে অস্বাস্থ্যকর পরিবেশ এবং বিভিন্ন জায়গায় অসংখ্য লার্ভা দৃশ্যমান থাকায় এর নির্বাহী প্রকৌশলী ইকবাল আহমেদ মজুমদারের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়েরের সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।

আতিকুল ইসলাম বলেন, ব্যক্তিগত, সরকারি কিংবা বেসরকারি যে কোন ভবনেই এডিসের লার্ভা পাওয়া গেলে কাউকেই ছাড় দেওয়া হচ্ছে না, জরিমানাসহ প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

এর আগে বিদ্যমান করোনা পরিস্থিতিতে এডিস মশা ও ডেঙ্গু মোকাবিলায় ওয়াক-আপ উচ্চ বিদ্যালয়ে জনসচেতনতামূলক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতা করেন মেয়র। 

এসময় তিনি বলেন, স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়সহ শিক্ষাপ্রতিষ্ঠানগুলো খুলে দেওয়ার পূর্বেই সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানের পরিষ্কার-পরিছন্নতা নিশ্চিত করতে হবে।

ডিএনসিসির মেয়র বলেন, কার‌ও একার পক্ষেই এডিস মশা দূর করা সম্ভব নয়, সকলের সম্মিলিত প্রচেষ্টায় নিজেদের ঘরবাড়ি ও আশেপাশের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার মাধ্যমে এডিস মশার বংশ বিস্তাররোধ এবং ডেঙ্গু পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে হবে।

এর আগে মো. আতিকুল ইসলাম এডিস মশা ও ডেঙ্গু নিয়ন্ত্রণকল্পে দক্ষিণ বিশিল আদর্শ বিদ্যা নিকেতনে আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় বলেন, বিদ্যমান করোনা পরিস্থিতিতে ডেঙ্গুতে যাতে কারও মৃত্যু না হয় সেজন্যই পরিষ্কার-পরিছন্নতার মাধ্যমে সুস্থতার জন্য চলমান সামাজিক আন্দোলনকে সফল করতে হবে।

তিনি বলেন, নিজেদের বাসাবাড়ি কিংবা অফিস কোথাও যাতে তিন দিনের বেশি পানি জমে না থাকে সেদিকে খেয়াল রাখতে হবে।

সুস্থতার জন্য চলমান সামাজিক আন্দোলনকে আরও বেগবান করতে একাধিক বাসাবাড়ি পরিদর্শনকালে ডিএনসিসি মেয়রের উপস্থিতিতে মিরপুর-১ এর দক্ষিণ বিশিল ৪ নম্বর রোড এলাকায় ফুটপাত ও রাস্তা দখল করে নির্মাণ সামগ্রী রাখার কারণে মোবাইল কোর্টের মাধ্যমে ১৫ হাজার টাকা জরিমানা এবং সামগ্রীগুলো ৬ হাজার ১৮০ টাকায় স্পট নিলাম করা হয়।

আতিকুল ইসলামের নির্দেশনা ও স্থানীয় জনগণের সহায়তায় ফুটপাত ও রাস্তা দখল করে রাখা লৌহনির্মিত বিভিন্ন সামগ্রী বুলডোজার দিয়ে গুঁড়িয়ে উচ্ছেদ করা হয়।

এসময় তিনি বলেন, সর্বসাধারণের ব্যবহারের জন্য নির্মাণ করা ফুটপাত কিংবা রাস্তা দখলকারীদের কোনও ছাড় দেওয়া হবে না।

/এসএস/এনএইচ/
সম্পর্কিত
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
কদমতলীতে ইন্টারনেট সার্ভিসের ৩ কর্মীকে মারধর
সর্বশেষ খবর
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
পুলিশের নজরবন্দি আইভী
পুলিশের নজরবন্দি আইভী
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি