ডিএসসিসির প্রতি কেন্দ্রে ৭০০ জনকে গণটিকার দ্বিতীয় ডোজ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৬ সেপ্টেম্বর ২০২১, ১৯:২৩ আপডেট : ০৬ সেপ্টেম্বর ২০২১, ১৯:২৩

আগামীকাল মঙ্গলবার (৭ সেপ্টেম্বর) থেকে শুরু হচ্ছে করোনা ভাইরাস প্রতিরোধে গণটিকার  দ্বিতীয় ডোজের কার্যক্রম। ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) এলাকায় প্রথম ডোজের জন্য নির্ধারিত ৭৫টি ওয়ার্ডের ৭৫টি কেন্দ্রেই দ্বিতীয় ডোজের টিকা প্রদান পরিচালিত হবে। ডিএসসিসি থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রতিদিন প্রতিটি কেন্দ্রে প্রথম ডোজের দ্বিগুণ অর্থাৎ ৭০০ জনকে টিকা দেওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। গত ৮ আগস্টে টিকার প্রথম ডোজ গ্রহণকারী ব্যক্তিরা ৭ সেপ্টেম্বর, ৯ ও ১০ আগস্টে টিকা গ্রহণকারীরা ৮ সেপ্টেম্বর এবং ১১ ও ১২ আগস্টে টিকা গ্রহণকারী ব্যক্তিরা ৯ সেপ্টেম্বর প্রথম ডোজ গ্রহণের কেন্দ্র থেকেই দ্বিতীয় ডোজ গ্রহণ করতে পারবেন। 

ডিএসসিসি  জানায়, প্রথম  ডোজের গণটিকা প্রতিটি কেন্দ্র থেকে ৩৫০ জনকে প্রদানের  লক্ষ্যমাত্রা ছিল। সে সময় ছয় দিনব্যাপী কর্মসূচিতে করপোরেশনের ৭৫টি ওয়ার্ডের ৭৫টি কেন্দ্র থেকে মোট এক লাখ ৫৭ হাজার ১৩৩ জন টিকা গ্রহণ করেন।

/এসএস/এপিএইচ/
সম্পর্কিত
ঢাকার ঐতিহাসিক স্থান আর ধ্বংস হতে দেওয়া যাবে না: ডিএসসিসি প্রশাসক
বর্ষাকালীন এডিস মশার লার্ভা জরিপ করছে দক্ষিণ সিটি
ঢাকা দক্ষিণ সিটিতে ফুটপাত দখলমুক্ত করতে চলছে অভিযান
সর্বশেষ খবর
রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪০১, শীর্ষে তেজগাঁও
রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪০১, শীর্ষে তেজগাঁও
সার মজুত করায় ব্যবসায়ীকে জরিমানা
সার মজুত করায় ব্যবসায়ীকে জরিমানা
স্বামীকে মদ খাইয়ে নারীকে ধর্ষণের অভিযোগ
স্বামীকে মদ খাইয়ে নারীকে ধর্ষণের অভিযোগ
জবি উপাচার্যের নামে ভুয়া ফেসবুক-হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট, সতর্ক করলো প্রশাসন
জবি উপাচার্যের নামে ভুয়া ফেসবুক-হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট, সতর্ক করলো প্রশাসন
সর্বাধিক পঠিত
বাংলাদেশে ইউরেনিয়াম আনতে আকাশসীমার অনুমতি কেন দিচ্ছে না, জানালো পাকিস্তান
বাংলাদেশে ইউরেনিয়াম আনতে আকাশসীমার অনুমতি কেন দিচ্ছে না, জানালো পাকিস্তান
‘অসমাপ্ত আত্মজীবনী’ বই বিক্রয়ে বাধা নিয়ে মধ্যরাতে আসিফ নজরুলের পোস্ট
‘অসমাপ্ত আত্মজীবনী’ বই বিক্রয়ে বাধা নিয়ে মধ্যরাতে আসিফ নজরুলের পোস্ট
শহীদ আবু সাঈদের ঘর ও কবরস্থান উন্নয়নে এক কোটি টাকা দেওয়ার ঘোষণা
শহীদ আবু সাঈদের ঘর ও কবরস্থান উন্নয়নে এক কোটি টাকা দেওয়ার ঘোষণা
ঘরে টাকার স্তূপ-স্বর্ণ-গাড়ি, গ্রেফতার মাদক সম্রাজ্ঞী
ঘরে টাকার স্তূপ-স্বর্ণ-গাড়ি, গ্রেফতার মাদক সম্রাজ্ঞী
প্রায় দেড় কোটি রুপি জরিমানা দিয়ে দায়মুক্তি পেলো আদানি গ্রুপ
প্রায় দেড় কোটি রুপি জরিমানা দিয়ে দায়মুক্তি পেলো আদানি গ্রুপ