শিক্ষা প্রতিষ্ঠানে ‘সুষ্ঠু পরিবেশ’ নিশ্চিতে কাজ করছি: আতিকুল ইসলাম

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১০ সেপ্টেম্বর ২০২১, ১৭:৫৮আপডেট : ১০ সেপ্টেম্বর ২০২১, ১৭:৫৮

শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে ‘শিক্ষার জন্য সুষ্ঠু পরিবেশ’ নিশ্চিতে কাজ চলছে বলে জানিয়েছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র মো. আতিকুল ইসলাম। 

শুক্রবার (১০ সেপ্টেম্বর) সকালে রাজধানীর উত্তরা থেকে ডিএনসিসির উদ্যোগে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে পরিচালিত তিন দিনব্যাপী বিশেষ পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম সম্পর্কে খোঁজ নিতে গিয়ে মেয়র একথা বলেন।

তিনি বলেন, শিক্ষা প্রতিষ্ঠানগুলো খুলে দেওয়ার পূর্বেই ডিএনসিসি এলাকার প্রায় সকল শিক্ষা প্রতিষ্ঠানের প্রত্যেকটা শ্রেণিকক্ষে ফগিং ও স্প্রে করা; খেলার মাঠ ও ছাদসহ প্রতিষ্ঠানগুলোর চারপাশ পরিষ্কার-পরিচ্ছন্ন করার পাশাপাশি টয়লেট কিংবা অন্য কোথাও পানি জমে থাকলে সেখানে লার্ভিসাইডিং করা হচ্ছে।

শিক্ষা প্রতিষ্ঠানে ‘সুষ্ঠু পরিবেশ’ নিশ্চিতে কাজ করছি: আতিকুল ইসলাম

মেয়র জানান, বিশেষ পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রমের আওতায় মিরপুরের দারুস সালাম সরকারি মাধ্যমিক বিদ্যালয়সহ অন্যান্য শিক্ষাপ্রতিষ্ঠানেও পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালিত হয়েছে। সরকারি, বেসরকারি ও আধা সরকারিসহ ৪৪৩টি শিক্ষাপ্রতিষ্ঠানে ৮ থেকে আজ ১০ সেপ্টেম্বর পর্যন্ত ৩ দিনব্যাপী বিশেষ পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম চলছে। আজ শেষ দিন হলেও যেসব শিক্ষা প্রতিষ্ঠানে গণটিকার আওতায় দ্বিতীয় ডোজ প্রদান কেন্দ্র হিসেবে ব্যবহৃত হয়েছে সেগুলোতে আগামীকাল (১১ সেপ্টেম্বর) বিশেষ পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালিত হবে।

মেয়র সংশ্লিষ্ট সকল শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানসহ শিক্ষকদের প্রতি পাঠদানের জন্য ব্যবহৃত সকল শ্রেণিকক্ষেই যাতে শিক্ষার্থীদের মাস্ক পরিহিত অবস্থায় সামাজিক দূরত্ব বজায় রেখে পাঠদানের ব্যবস্থা করা হয় সে বিষয়েও খেয়াল রাখার আহ্বান জানান।

/এসএস/এনএইচ/
সম্পর্কিত
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
কদমতলীতে ইন্টারনেট সার্ভিসের ৩ কর্মীকে মারধর
মেঘলা আকাশ আর বৃষ্টির পূর্বাভাস ঢাকায়, কমতে পারে গরম
সর্বশেষ খবর
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী