বিমানবন্দরে অবৈধ ভিওআইপি কলিং কার্ডসহ যাত্রী আটক

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৫ সেপ্টেম্বর ২০২১, ১৩:৩৩আপডেট : ১৫ সেপ্টেম্বর ২০২১, ১৩:৩৩

হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৩ হাজার অবৈধ ভিওআইপি কলিং কার্ডসহ এক যাত্রীকে আটক করেছে এভিয়েশন সিকিউরিটির (এভসেক) সদস্যরা।

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) মধ্যরাতে হাসান আলী নামে ওই যাত্রীকে আটক করা হয়। বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন তৌহিদ-উল আহসান এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান,  ওই যাত্রী কার্ডগুলো নিয়ে সংযুক্ত আরব আমিরাতের শারজাহ যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন। ওই সময় এয়ার এরাবিয়ার (থ্রিএল-০৬৬) ফ্লাইটের বোর্ডিং চলছিল। মধ্যরাতে বিমানবন্দরের বোর্ডিং ব্রিজ-৬ এ ওই যাত্রীকে তল্লাশি করে ৩ হাজার পিস ভিওআইপি কলিং কার্ড পাওয়া যায়।  প্রতিটি কল কার্ড ১০ মার্কিন ডলার সমমূল্যের। প্রাথমিক জিজ্ঞাসাবাদের পর কল কার্ডসহ ওই যাত্রীকে কাস্টমস বিভাগের কাছে হস্তান্তর করা হয়।

জানা গেছে, ওই যাত্রী কাস্টম হেফাজতে আছেন। এ ঘটনায় মামলা দায়ের করে তাকে বিমানবন্দর থানায় হস্তান্তর করা হবে।

জব্দ করা কলিং কার্ড

/সিএ/এমএস/
সম্পর্কিত
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
কদমতলীতে ইন্টারনেট সার্ভিসের ৩ কর্মীকে মারধর
শাহজালালে ১৫০ হাজির লাগেজ কাটার অভিযোগের সত্যতা মেলেনি: বিমান
সর্বশেষ খবর
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান