আগারগাঁওয়ে ছয়তলা ভবন থেকে পড়ে যুবকের মৃত্যু

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৯ সেপ্টেম্বর ২০২১, ০২:৪২আপডেট : ১৯ সেপ্টেম্বর ২০২১, ০২:৪২

রাজধানীর আগারগাঁওয়ের তালতলা এলাকায় ছয়তলা ভবনের ছাদ থেকে নিচে পড়ে এক যুবকের মৃত্যু হয়েছে। মো. আরিফুল ইসলাম শান্ত (২৩) নামের ওই যুবক মেট্রোরেলের ক্রেনের রেজারম্যান (শ্রমিক) ছিলেন।

নিহতের চাচা আব্দুল হান্নান জানান, শান্তর রাতে মেট্রোরেলে ডিউটি ছিল। বিকালে তালতলার ভাড়া বাসার ছয় তলার ছাদ থেকে পড়ে যায় সে। পরে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে শহীদ সোহরাওয়ার্দী হাসপাতাল এবং পরে সন্ধ্যা ৭টায় ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে (ঢামেক)ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাতে সে মারা যায়।

আব্দুল হান্নান আরও  জানান, শান্তর রুমমেটদের থেকে যতটুকু জেনেছি, বিকালে খাওয়া-দাওয়া করে রুম থেকে মোবাইলে কথা বলতে বলতে ছাদে উঠে সে। পরে সেখান থেকে অসাবধানতাবসত নিচে পড়ে যায়।

ঢামেক পুলিশ ক্যাম্পের পুলিশ পরিদর্শক বাচ্চু মিয়া জানান, মৃতদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে রাখা হয়েছে।

মৃত শান্ত হবিগঞ্জ সদরের শংকরপাশা গ্রামের মো. সালেক মিয়ার ছেলে। তিনি আগারগাঁও তালতলার একটি ভবনে ম্যাসে থাকতেন । 

/এআইবি/আরটি/আইএ/
সম্পর্কিত
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
কদমতলীতে ইন্টারনেট সার্ভিসের ৩ কর্মীকে মারধর
মেঘলা আকাশ আর বৃষ্টির পূর্বাভাস ঢাকায়, কমতে পারে গরম
সর্বশেষ খবর
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ