দখল-দূষণ রোধে মাদ্রিদের অভিজ্ঞতা কাজে লাগাবে ডিএসসিসি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
৩০ সেপ্টেম্বর ২০২১, ১৮:২৭আপডেট : ৩০ সেপ্টেম্বর ২০২১, ১৮:২৭

নদীর দখল-দূষণ রোধে মাদ্রিদ শহরের অভিজ্ঞতা কাজে লাগাতে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন ও স্পেন একযোগে কাজ করবে বলে জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস।
 
বৃহস্পতিবার (৩০ সেপ্টেম্বর) নগর ভবনের মেয়র কার্যালয়ে বাংলাদেশে নিযুক্ত স্পেনের রাষ্ট্রদূত ফ্রান্সিসকো বেনিতেজ ডিএসসিসি মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপসের সঙ্গে এক সৌজন্য সাক্ষাতে মিলিত হন। সাক্ষাৎকালে ডিএসসিসি মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস ও স্পেনের রাষ্ট্রদূত বেনিতেজ বুড়িগঙ্গার দখল-দূষণ রোধে একযোগে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন। ডিএসসিসি থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বৈঠকের এ তথ্য জানানো হয়।
 
সাক্ষাৎকালে স্পেনের রাষ্ট্রদূত ফ্রান্সিসকো বেনিতেজ বলেন, ‘মানজানেরে নদীর তীরে গড়ে উঠেছে স্পেনের মাদ্রিদ শহর। সেই নদীও একসময় দখল-দূষণে মৃতপ্রায় ছিল। কিন্তু আমরা সেই নদীর দখল অবমুক্ত ও দূষণ রোধ করে মানজানেরে নদীর পুনর্জীবন ফিরিয়ে আনতে পেরেছি। সেই অভিজ্ঞতা এবং প্রযুক্তি সহায়তার মাধ্যমে স্পেন ঢাকা শহরের বুড়িগঙ্গাসহ অন্যান্য নদীর দখল-দূষণ রোধে পারস্পরিক সহযোগিতা ভিত্তিতে এগিয়ে যেতে পারে।’
 
স্পেনের রাষ্ট্রদূত বেনিতেজের প্রস্তাব গ্রহণ করে ডিএসসিসি মেয়র ব্যারিস্টার তাপস বলেন, পারস্পরিক সহযোগিতার ভিত্তিতে বুড়িগঙ্গা নদীর দখল-দূষণ রোধ করার এই প্রস্তাব সাধুবাদ যোগ্য। নদীর প্রাকৃতিক পরিবেশ সংরক্ষণের মাধ্যমে নদীর তীর ও অববাহিকায় নান্দনিক ও মনোরম পরিবেশ সৃষ্টি করতে আমরা একযোগে কাজ করতে পারি। ঢাকা ও মাদ্রিদ পারস্পরিক সহযোগিতার ভিত্তিতে ধারাবাহিক উদ্যোমে, সমৃদ্ধি অর্জন করতে পারে, উপকৃত হতে পারে।
 
এ সময় স্পেনের রাষ্ট্রদূত বেনিতেজ মাদ্রিদ সিটি কাউন্সিল পরিচালিত পরিবেশ-বান্ধব গণপরিবহন ব্যবস্থাপনার মাধ্যমে গণপরিবহনে শৃঙ্খলা আনয়ন ও পরিবেশের উন্নয়নে মাদ্রিদ সিটি করপোরেশন গৃহীত উদ্যোগ ডিএসসিসি মেয়রকে অবগত করেন এবং এ বিষয়ে দক্ষিণ সিটিকে মাদ্রিদের অভিজ্ঞতা কাজে লাগাতে সহযোগিতার প্রস্তাব দেন। সহযোগিতামূলক প্রস্তাবনার জন্য ধন্যবাদ জানিয়ে শেখ তাপস এ বিষয়ে খতিয়ে দেখে প্রযোজ্য ক্ষেত্রে তা ঢাকা শহরেও বাস্তবায়ন করা যেতে পারে বলে অভিমত ব্যক্ত করেন।
 
বৈঠকে ডিএসসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা ফরিদ আহম্মদ, মেয়রের একান্ত সচিব মোহাম্মদ মারুফুর রশিদ খান উপস্থিত ছিলেন।

/এসএস/এমআর/
সম্পর্কিত
ঢাকায় ডেঙ্গুর চরম ঝুঁকিতে কোন ওয়ার্ড
ডেঙ্গুর চরম ঝুঁকিতে ঢাকা দক্ষিণ সিটির ২৭টি ওয়ার্ড
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বশেষ খবর
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ