‘জন্ম-মৃত্যু নিবন্ধন সনদ দেওয়ার দায়িত্ব নিতে হবে জনপ্রতিনিধিদের’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৬ অক্টোবর ২০২১, ১৭:৪৪আপডেট : ০৬ অক্টোবর ২০২১, ১৭:৪৪

জনপ্রতিনিধিদের প্রতি নাগরিকদের জন্ম ও মৃত্যু নিবন্ধন সনদ দেওয়ার দাবি জানিয়েছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র মো. আতিকুল ইসলাম। তিনি বলেন, ‘দ্রুততম সময়ের মধ্যে স্থানীয় জনপ্রতিনিধিদের জন্ম ও মৃত্যু নিবন্ধন সনদ প্রদানের দায়িত্ব দিতে হবে।’

বুধবার (৬ অক্টোবর) রাজধানীর কাকরাইলে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদফতরের অডিটোরিয়ামে ‘জাতীয় জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবস-২০২১’ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তৃতায় তিনি একথা বলেন।

ডিএনসিসি মেয়র বলেন, ‘এবার দিবসটির প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে “সবার জন্য প্রয়োজন, জন্ম ও মৃত্যুর পরপরই নিবন্ধন”, যা সময়োপযোগী ও অত্যন্ত তাৎপর্যপূর্ণ। জন্ম বা মৃত্যুর ৪৫ দিন পর্যন্ত বিনামূল্যে, ৪৫ দিনের পর থেকে ৫ বছর পর্যন্ত ২৫ টাকা, ৫ বছরের পর থেকে ১০ বছর পর্যন্ত ৫০ টাকা এবং ১০ বছরের পর থেকে ১০০ টাকায় নিবন্ধন সনদ দেওয়া হয়।’

তিনি আরও বলেন, ‘এসডিজির টার্গেট অনুযায়ী নগরবাসীকে জন্ম ও মৃত্যু নিবন্ধনের আওতায় আনার লক্ষ্যে সিটি করপোরেশনের কাউন্সিলরদের জন্ম ও মৃত্যু নিবন্ধন সনদ প্রদানের দায়িত্ব অর্পণ করা প্রয়োজন। ঢাকা উত্তর সিটি করপোরেশনে শূন্য থেকে দুই বছর বয়সী সব শিশুকে জন্মসনদের সঙ্গে একটি করে গাছের চারা উপহার দেওয়া হয়।’

মেয়র আতিক আরও বলেন, ‘শেখ হাসিনার নেতৃত্বে উন্নয়নের মহাসড়কে অপ্রতিরোধ্য গতিতে এগিয়ে চলা বাংলাদেশ আজ বিশ্বে উন্নয়নের রোল মডেল। দেশের নিজস্ব অর্থায়নে এখন পদ্মা সেতু, মেট্রোরেল, কর্ণফুলী টানেলসহ মেগা প্রকল্পগুলো বাস্তবায়িত হচ্ছে। বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৫তম জন্মদিন উপলক্ষে বস্তিবাসীর মাঝে করোনার টিকা, স্বাস্থ্য সুরক্ষায় মাস্ক ও হ্যান্ড স্যানিটাইজার এবং উপহার সামগ্রী প্রদান করা হয়েছে।’

স্থানীয় সরকার বিভাগের সিনিয়র সচিব হেলালুদ্দীন আহমদের সভাপতিত্বে আলোচনা সভায় অন্যান্যের মধ্যে প্রধান অতিথি হিসেবে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী তাজুল ইসলাম এবং বিশেষ অতিথি হিসেবে ডিএসসিসির মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস বক্তব্য দেন।

/এসএস/আইএ/
সম্পর্কিত
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
কদমতলীতে ইন্টারনেট সার্ভিসের ৩ কর্মীকে মারধর
মেঘলা আকাশ আর বৃষ্টির পূর্বাভাস ঢাকায়, কমতে পারে গরম
সর্বশেষ খবর
আদ-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর কারণ জানালো তদন্ত কমিটি
আদ-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর কারণ জানালো তদন্ত কমিটি
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি
হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের