রাজধানীতে ঠেলাগাড়ির ধাক্কায় শিশুর মৃত্যু

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৮ অক্টোবর ২০২১, ১৮:২৭আপডেট : ০৮ অক্টোবর ২০২১, ১৮:৩৪

পুরান ঢাকার ইসলামবাগে ঠেলাগাড়ির ধাক্কায় সাইফুল ইসলাম নামে এক শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার (৮ অক্টোবর) দুপুরে এ ঘটনা ঘটে।

শিশুটির বাবা শিপন মৃধা জানিয়েছেন, ছোট ভাই সাইফুলকে (২ বছর ৪ মাস) হাত ধরে রাস্তা পার হচ্ছিল বড় বোন আনিকা। রাস্তাটা ছিল ঢালু। সে সময়ে বালু ভরা একটি ঠেলা গাড়ি শিশুটিকে ধাক্কায় দিলে ছিটকে পড়ে গুরুতর আহত হয় সাইফুল। আহত অবস্থায় স্বজনরা তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক বিকালে তাকে মৃত ঘোষণা করেন।

ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া বলেন, শিশুটির মরদেহ হাসপাতাল মর্গে রয়েছে। বিষয়টি চকবাজার থানাকে অবহিত করা হয়েছে।

মাদারীপুর জেলার কালকিনী উপজেলার মৃধাকান্দী গ্রামের শিপন মৃধা ও লিপি বেগমের ছেলে সাইফুল। বর্তমানে চকবাজার থানাধীন ইসলামবাগ আলীরঘাট এলাকায় পরিবারের সাথে থাকতো। শিশুটির বাবার একটি প্লাস্টিক ধোলাই কারখানা রয়েছে। মা গৃহিণী। দুই বোন এক ভাইয়ের মধ্যে সাইফুল ছিল ছোট।

/এআইবি/আরটি/এমএস/
সম্পর্কিত
ডাকবাংলোতে মা ও দুই শিশুসন্তানের লাশ, কীভাবে হলো মৃত্যু?
জেলা পরিষদের ডাকবাংলোতে মা ও দুই শিশুর লাশ
অবহেলায় ৬ শিশু মারা গেছে, মনে হয় না ছাড় পাবে: স্বাস্থ্যমন্ত্রী
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম