বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠান

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১০ অক্টোবর ২০২১, ০৫:৩৪আপডেট : ১০ অক্টোবর ২০২১, ০৫:৩৪

বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উপলক্ষে ৪ দিনের বিশেষ অনুষ্ঠানের আয়োজন করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

আজ রবিবারসহ (১০ অক্টোবর) আগামী ২৯ ও ৩০ অক্টোবর এবং ৫ নভেম্বর এসব অনুষ্ঠিত হবে। আজ বেলা ১১টায় থাকছে মানসিক স্বাস্থ্য বিষয়ক ওয়েবিনার।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্লিনিক্যাল সাইকোলজি বিভাগ, বাংলাদেশ ক্লিনিক্যাল সাইকোলজি সোসাইটি এবং ন্যাশনাল ট্রমা কাউন্সেলিং সেন্টার, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের যৌথ উদ্যোগে এ দিবসটি পালিত হবে।

এ ছাড়া এদিন রাত ৮ টা এবং রাত সাড়ে ৯টায় মানসিক স্বাস্থ্য ও এবারের প্রতিপাদ্যের ওপর দুটি ফেসবুক লাইভ অনুষ্ঠিত হবে।

আগামী ২৯ ও ৩০ অক্টোবর এবং ৫ নভেম্বর মানসিক স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে অনলাইন জুমে অনুষ্ঠিত হবে গুরুত্বপূর্ণ ও যুগোপযোগী আরও ১১টি কর্মশালা। কর্মশালার কয়েকটির বিষয় হলো ‑আপনি কি নিজেকে নিয়ে সন্তুষ্ট? আমাকে নিয়ে আমি যেভাবে ভালো থাকতে পারি, আমাদের জীবনের গল্প আমরাই সাজাই: আত্মহত্যা প্রতিরোধ করি, জীবনকে ভালোবাসুন- মানসিকভাবে সুখী ও অর্থপূর্ণ জীবন গড়ুন, করোনাকালে সন্তান প্রতিপালনে আপনি কী করবেন?: কিছু অহিংস কৌশল জানুন, করোনায় মানসিক সুস্বাস্থ্য: কী করতে পারি আমরা? ইত্যাদি।

/এমএস/
সম্পর্কিত
শিক্ষা ও গবেষণায় নিজেদের অবস্থান তুলে ধরলো ঢাবি
ঢাবিকে ‘কোচিং সেন্টার’ বলায় ক্ষুব্ধ সাদা দল, আন্দোলনের হুঁশিয়ারি
ইউজিসির সদস্য হলেন ঢাবির অধ্যাপক আব্দুল্লাহ-আল-মামুন
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম