স্তন ক্যান্সার প্রতিরোধে সচেতনতা বাড়াতে হবে: আতিকুল ইসলাম

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১১ অক্টোবর ২০২১, ১৯:৪১আপডেট : ১১ অক্টোবর ২০২১, ১৯:৪১

স্তন ক্যান্সার প্রতিরোধে জনসচেতনতার ওপর গুরুত্ব বৃদ্ধি করতে হবে মন্তব্য করেছেন  ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র মো. আতিকুল ইসলাম।

সোমবার (১১ অক্টোবর) সকালে রাজধানীর উত্তরায় ১০ নম্বর সেক্টরে আহছানিয়া মিশন ক্যান্সার অ্যান্ড জেনারেল হাসপাতাল কর্তৃক বিশ্ব স্তন ক্যান্সার সচেতনতা মাস উদযাপন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি একথা বলেন।

ডিএনসিসি মেয়র বলেন, স্তন ক্যানসারের লক্ষণগুলো সম্পর্কে ধারণা রাখা প্রত্যেক নারীর দরকার। প্রাথমিক পর্যায়ে স্তন ক্যান্সার শনাক্ত করা সম্ভব হলে সুচিকিৎসার মাধ্যমে শতকরা ৯০ জনকেই পুরোপুরি নিরাময় করা সম্ভব।

বক্তৃতা শেষে ডিএনসিসি মেয়র ‘কাজী রফিকুল আলম টিউমার বোর্ড’ ও ‘অধ্যাপক ডা. এমএ হাই ক্যান্সার রেজিস্ট্রি অ্যান্ড রিসার্চ সেন্টার’ এর শুভ উদ্বোধন করেন।

ঢাকা আহছানিয়া মিশনের সভাপতি কাজী রফিকুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে অধ্যাপক ডা. এম এ হাই, বিশিষ্ট কথাসাহিত্যিক সেলিনা হোসেন এবং ডিএনসিসির প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল মো. জোবায়দুর রহমান বক্তব্য দেন।

/এসএস/এমআর/
সম্পর্কিত
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
কদমতলীতে ইন্টারনেট সার্ভিসের ৩ কর্মীকে মারধর
মেঘলা আকাশ আর বৃষ্টির পূর্বাভাস ঢাকায়, কমতে পারে গরম
সর্বশেষ খবর
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
শিশু রামিসাকে ধর্ষণের পর হত্যা, রায় রবিবার
শিশু রামিসাকে ধর্ষণের পর হত্যা, রায় রবিবার
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান