বিভিন্ন সংস্থার সমন্বয়হীন উন্নয়ন কার্যক্রম ঢাকাবাসীর দুর্ভোগ বাড়াচ্ছে: তাপস

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৩ অক্টোবর ২০২১, ১৯:২৩আপডেট : ১৩ অক্টোবর ২০২১, ১৯:২৩

ঢাকায় বিভিন্ন সংস্থার সমন্বয়হীন ও অপরিকল্পিত উন্নয়ন কার্যক্রমে জনদুর্ভোগ বাড়ছে বলে মন্তব্য করেছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস।

বুধবার (১৩ অক্টোবর) সকালে নগরীর কমলাপুর রেলস্টেশন হতে টিটি পাড়া পর্যন্ত জলাবদ্ধতা নিরসনে চলমান উন্নয়ন কার্যক্রম পরিদর্শন শেষে গণমাধ্যমের সাথে মতবিনিময়কালে মেয়র এ কথা বলেন।

তিনি বলেন, ‘জলাবদ্ধতা নিরসনে নিজস্ব অর্থায়নে এরই মধ্যে প্রায় ১০৩ কোটি টাকার কার্যক্রম আরম্ভ করেছি। এই অর্থবছরেও এই খাতের জন্য প্রায় ৭৪ কোটি টাকা বাজেট সংস্থান রেখেছি। কমলাপুর রেল স্টেশনের আশপাশের জায়গায় ব্যাপকভাবে জলাবদ্ধতা থাকে। জলাবদ্ধতা নিরসনে আমরা কার্যক্রম আরম্ভ করেছি। বড় নর্দমাগুলোর সংযোগ করছি, যা আগে ছিল না। এখান থেকে বক্স কালভার্ট পর্যন্ত সংযোগ দেওয়া হবে।’

মতবিনিময়কালে শ্যামপুর-কদমতলী এলাকায় পদ্মা সেতুর রেল সংযোগের কারণে বিগত বেশকিছু দিন ধরে জলাবদ্ধতা সৃষ্টি হচ্ছে, শিল্প প্রতিষ্ঠানগুলোর গ্যাসের লাইন বন্ধ রয়েছে, এ বিষয়ে মেয়র কোনও পদক্ষেপ নিবেন কিনা– সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে তাপস বলেন, ‘এটা খুবই অনাকাঙ্ক্ষিত এবং দুঃখজনক। জলাবদ্ধতা নিরসনে যে কার্যক্রম পরিদর্শনে এসেছি এখানেও নতুন করে এমআরটি লাইন স্থাপনের জন্য তারা আবেদন করেছে। এখানে আমাদের পরিকল্পনার সাথে তাদের পরিকল্পনা সাংঘর্ষিক। তেমনি শ্যামপুর শিল্পাঞ্চলের জন্য আমরা বৃহৎ কার্যক্রম হাতে নিয়েছি। কিন্তু অত্যন্ত দুর্ভাগ্যজনক যে, যেখান থেকে পানি নিষ্কাশন হতো পদ্মা রেলসেতুর কার্যক্রমের আওতায় সেই পানি নিষ্কাশনের মুখগুলো বন্ধ করে দিয়েছে। যার কারণে শ্যামপুর শিল্পাঞ্চলে এই সময়েও জলাবদ্ধতা দেখা দিয়েছে।”

মেয়র তাপস বলেন, বিভিন্ন সংস্থা ঢাকায় অপরিকল্পিতভাবে আমাদের সাথে কোনও সমন্বয় ছাড়া কাজ করছে। এতে ঢাকাবাসীর দুর্ভোগ দিনে দিনে শুধু বৃদ্ধি পাচ্ছে। আমি আবারও সকলকে অনুরোধ করব। তাদের পরিকল্পনা প্রণয়নের আগেই যেন আমাদের সাথে সমন্বয় করেন।’

আরেক প্রশ্নের জবাবে ডিএসসিসি মেয়র বলেন, "মেট্রোরেল কমলাপুর স্টেশন পর্যন্ত আসবে। এটা নতুন পরিকল্পনা। কিন্তু সেই কাজে আমাদের পানি নিষ্কাশন ব্যবস্থা যেন ক্ষতিগ্রস্ত না হয় বলেছি। কিন্তু আজকে যখন তারা সরেজমিনে আসলো ‑ তখন দেখলো এটা সাংঘর্ষিক হচ্ছে।"

বিভিন্ন সংস্থার সমন্বয়হীন উন্নয়ন কার্যক্রম ঢাকাবাসীর দুর্ভোগ বাড়াচ্ছে: তাপস এর আগে মেয়র এজিবি কলোনি কাঁচাবাজার এবং পরে  ৫১ নম্বর ওয়ার্ডের ধোলাইরপাড়ে সামাজিক অনুষ্ঠান কেন্দ্রের সম্ভাব্য স্থান, কার্জন হল চত্ত্বর (শিক্ষা ভবন সংলগ্ন) এবং সুফিয়া কামাল হল সংলগ্ন পথচারী পারাপার সেতু পরিদর্শন করেন।

এ সময় অন্যান্যের মধ্যে ডিএসসিসির প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা এয়ার কমডোর সিতওয়াত নাঈম, প্রধান প্রকৌশলী সালেহ আহম্মেদ, সচিব আকরামুজ্জামান, প্রধান সম্পত্তি কর্মকর্তা রাসেল সাবরিন প্রমুখ উপস্থিত ছিলেন।

/এসএস/এমএস/
সম্পর্কিত
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
কদমতলীতে ইন্টারনেট সার্ভিসের ৩ কর্মীকে মারধর
মেঘলা আকাশ আর বৃষ্টির পূর্বাভাস ঢাকায়, কমতে পারে গরম
সর্বশেষ খবর
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
একদিনে হামে আরও ৪ মৃত্যু
একদিনে হামে আরও ৪ মৃত্যু
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী