পূজামণ্ডপে হামলা ও প্রতিমা ভাঙচুরের বিরুদ্ধে ঢাবিতে মৌন প্রতিবাদ

ঢাবি প্রতিনিধি
১৪ অক্টোবর ২০২১, ১৮:৪৯আপডেট : ১৪ অক্টোবর ২০২১, ১৮:৪৯

কুমিল্লা, চাঁদপুর, চট্টগ্রাম, কক্সবাজার, বান্দরবানসহ সারা দেশে শারদীয় দুর্গোৎসবের মণ্ডপে হামলা ও প্রতিমা ভাঙচুরের প্রতিবাদে মৌন প্রতিবাদ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা।

বৃহস্পতিবার (১৪ অক্টোবর)  বিকাল ৫টায় ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় রাজু ভাস্কর্যের পাদদেশে সাম্প্রদায়িকতার বিরুদ্ধে এই মৌন প্রতিবাদ জানান শিক্ষার্থীরা। এতে বিভিন্ন বর্ষের প্রায় পাঁচ শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করেন।

মৌন প্রতিবাদে অংশ নেওয়া আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের শিক্ষার্থী রাকিব সিরাজী  বলেন, ‘বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতিতে বিশ্বাস করে। আমরা যুগ যুগ ধরে একসঙ্গে বসবাস করে আসছি। দুঃখজনকভাবে এবার দেশের কিছু জায়গায় শারদীয় দুর্গোৎসবে প্রতিমা ভাঙচুরের মতো ঘটনা ঘটেছে। এ জন্য আমরা মৌন প্রতিবাদের আয়োজন করেছি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা কখনোই সাম্প্রদায়িকতায় বিশ্বাসী নয়। আমরা প্রত্যাশা করি, অচিরেই যারা এসব কর্মকাণ্ডে লিপ্ত, তাদেরকে আইনের আওতায় আনা হবে এবং দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হবে।’

সাম্প্রদায়িক হামলার দায় কী রাষ্ট্র এড়াতে পারে?

‘আমার মন্দিরে হামলা কেন?’,‘দেশ ছাড়তে হুমকি কেন?, রাষ্ট্র জবাব চাই!’,‘মানবসেবা যাদের ধর্ম তাদের ওপর হামলা কেন?’ ইত্যাদি লেখা প্ল্যাকার্ড হাতে নিয়ে  প্রতিবাদ সভায় দাঁড়ান শিক্ষার্থীরা।

/এপিএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
৭৫ ইউনিট পর্যন্ত বিদ্যুৎ ব্যবহারে দিতে হবে না বাড়তি দাম
৭৫ ইউনিট পর্যন্ত বিদ্যুৎ ব্যবহারে দিতে হবে না বাড়তি দাম
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের