বাজার ব্যবস্থাপনা তদারকিতে দক্ষিণ সিটির স্থায়ী কমিটির অভিযান

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৪ অক্টোবর ২০২১, ১৯:২২আপডেট : ১৪ অক্টোবর ২০২১, ১৯:২২

করপোরেশনের আওতাধীন এলাকার বাজার তদারকি কার্যক্রম শুরু করেছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ‘বাজার মূল্য পর্যবেক্ষণ, মনিটরিং ও নিয়ন্ত্রণ বিষয়ক স্থায়ী কমিটি’।

বৃহস্পতিবার (১৪ অক্টোবর) দুপুরে নগরীর বাবু বাজার এলাকার নওয়াব ইউসুফ মার্কেটে এই তদারকি কার্যক্রম পরিচালনা করা হয়। এসময় ক্রেতা সাধারণের চলাচলের পথ সীমিত করে দোকান স্থাপন, বর্ধন করাসহ বিভিন্ন অপরাধে অবৈধভাবে পরিচালিত ২০ দোকানিকে ১ লাখ ৩ হাজার টাকা জরিমানা করা হয়।

কমিটির সভাপতি ও ৪৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর শহীদ উল্লাহ মিনুর নেতৃত্বে এই তদারকি কার্যক্রম পরিচালনা করা হয়। স্থায়ী কমিটির ৮ সদস্যের সাথে এসময় করপোরেশনের প্রধান সম্পত্তি কর্মকর্তা রাসেল সাবরিন ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তানজিলা কবির ত্রপাসহ করপোরেশনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীরা অংশ নেন।

কাউন্সিলর শহীদ উল্লাহ মিনু বলেন, ‘আমরা নবাব ইউসুফ মার্কেটের কাঁচা বাজার পরিচালনায় চরম অব্যবস্থাপনা লক্ষ্য করেছি। মার্কেটের কলাপসিবল গেট বন্ধ করে, দোকানের মধ্যবর্তী রাস্তা বন্ধ করে, চলাচলের পথ সরু করে অবৈধভাবে দোকান প্রতিষ্ঠা, বিদ্যমান দোকানকে বর্ধিত করে সেখানে বাজার ব্যবস্থাপনা করা হচ্ছে। আমরা অনেককে জরিমানা, অনেক অবৈধ দোকানিকে উচ্ছেদ এবং অনেককে সতর্ক করেছি। বাজার ব্যবস্থাপনায় শৃঙ্খলা আনয়নের লক্ষ্যে আমরা এই কার্যক্রম চলমান রাখব এবং পুরো করপোরেশন এলাকা জুড়ে আমাদের এই কার্যক্রম পরিচালনা করা হবে।

উল্লেখ্য, দক্ষিণ সিটি করপোরেশনের দ্বিতীয় পরিষদের ৫ম বোর্ড সভায় ৯ সদস্য বিশিষ্ট ‘বাজার মূল্য পর্যবেক্ষণ, মনিটরিং ও নিয়ন্ত্রণ বিষয়ক স্থায়ী কমিটি’ গঠন করা হয়।

/এসএস/এমআর/
সম্পর্কিত
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
কদমতলীতে ইন্টারনেট সার্ভিসের ৩ কর্মীকে মারধর
মেঘলা আকাশ আর বৃষ্টির পূর্বাভাস ঢাকায়, কমতে পারে গরম
সর্বশেষ খবর
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
‘ক্রিয়েটিভ ইকোনমি’ কী, কেন এত গুরুত্ব দিচ্ছে সরকার 
‘ক্রিয়েটিভ ইকোনমি’ কী, কেন এত গুরুত্ব দিচ্ছে সরকার 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী