শহিদ শেখ রাসেলের কবরে ডিএসসিসি মেয়রের শ্রদ্ধা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৮ অক্টোবর ২০২১, ১৫:০৮আপডেট : ১৮ অক্টোবর ২০২১, ১৫:০৮

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছোট ছেলে শহিদ শেখ রাসেলের জন্মদিনে তার কবরে পুষ্পার্ঘ্য অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করেছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস। 

প্রথমবারের মতো উদযাপিত 'শেখ রাসেল দিবস ২০২১' উপলক্ষে সোমবার (১৮ অক্টোবর) সকালে ডিএসসিসি মেয়র ব্যারিস্টার শেখ তাপস রাজধানীর বনানী কবরস্থানে শহিদ শেখ রাসেলের সমাধিতে পুষ্পার্ঘ্য অর্পণ করেন।

শ্রদ্ধার্ঘ্য অপর্ণের পর ডিএসসিসি মেয়র ব্যারিস্টার শেখ তাপস শহিদ শেখ রাসেলের রুহের মাগফেরাত কামনা করে দোয়া ও মোনাজাত করেন।  

উল্লেখ্য, ‘শেখ রাসেল দীপ্ত জয়োল্লাস, অদম্য আত্মবিশ্বাস’- এই প্রতিপাদ্যে 'ক' শ্রেণিভুক্ত জাতীয় দিবস হিসেবে আজ প্রথমবারের মতো দেশব্যাপী ‘শেখ রাসেল দিবস ২০২১’ উদযাপিত হচ্ছে।

এ সময় ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক কাজী মোর্শদে হোসেন কামাল, ডিএসসিসি মেয়রের প্রটোকল কর্মকর্তা দাউদ হোসেন রাজা ও দলীয় নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন। 

/এসএস/ইউএস/
সম্পর্কিত
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
কদমতলীতে ইন্টারনেট সার্ভিসের ৩ কর্মীকে মারধর
মেঘলা আকাশ আর বৃষ্টির পূর্বাভাস ঢাকায়, কমতে পারে গরম
সর্বশেষ খবর
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের