শেখ রাসেল ছিল বন্ধুবৎসল: আতিকুল ইসলাম

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৮ অক্টোবর ২০২১, ১৯:৩১আপডেট : ১৮ অক্টোবর ২০২১, ১৯:৩১

ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র মো. আতিকুল ইসলাম বলেছেন, শেখ রাসেল ছিল বন্ধুবৎসল, গরিবদের জন্য তার দরদ ও মমতা ছিল অত্যন্ত বেশি। শেখ রাসেল বেঁচে থাকলে দেশ একজন সত্যিকারের মানবদরদী মানুষ পেতো। 

সোমবার (১৮ অক্টোবর) বিকালে গুলশানের নগর ভবনে বঙ্গবন্ধুর কনিষ্ঠ পুত্র শেখ রাসেলের ৫৮তম শুভ জন্মদিন এবং ‘শেখ রাসেল দিবস- ২০২১’ উপলক্ষে আয়োজিত বিশেষ আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি একথা বলেন।

ডিএনসিসি মেয়র বলেন, শেখ রাসেল বেঁচে থাকলে আজ তার বয়স হতো ৫৭ বছর। ১৯৭৫ সালের ১৫ই আগস্ট দেশদ্রোহী বর্বর ঘাতকচক্রের নির্মম বুলেটে বঙ্গবন্ধু এবং তার পরিবারের অন্যান্য সদস্যের মতো শিশু শেখ রাসেলকেও প্রাণ হারাতে হয়েছে।

এর আগে সকালে আতিকুল ইসলাম ডিএনসিসির কাউন্সিলর ও কর্মকর্তাদের সঙ্গে নিয়ে রাজধানীর বনানী কবরস্থানে পুষ্পস্তবক অর্পণের পর শেখ রাসেলসহ সকল শহীদের বিদেহী আত্মার মাগফিরাত কামনায় বিশেষ মোনাজাত করেন। দুপুরে বাদ জোহর নগর ভবন মসজিদে শেখ রাসেলের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।

ডিএনসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা মো. সেলিম রেজার সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় অন্যান্যের মধ্যে প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল মো. জোবায়দুর রহমান এবং ১৯ নম্বর ওয়ার্ড কাউন্সিলর মো. মফিজুর রহমান বক্তব্য দেন।

/এসএস/এমআর/
সম্পর্কিত
কদমতলীতে ইন্টারনেট সার্ভিসের ৩ কর্মীকে মারধর
মেঘলা আকাশ আর বৃষ্টির পূর্বাভাস ঢাকায়, কমতে পারে গরম
তোফায়েল আহমেদের জানাজায় ‘জয় বাংলা’ স্লোগান, চলছে পুলিশের অভিযান
সর্বশেষ খবর
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম