ধর্মব্যবসায়ীদের প্রতিহত করতে হবে: মেয়র আতিক

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২১ অক্টোবর ২০২১, ২১:৫০আপডেট : ২১ অক্টোবর ২০২১, ২১:৫০

অসাম্প্রদায়িক বাংলাদেশে ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাই মিলে ধর্মব্যবসায়ীদের প্রতিহত করতে হবে বলে মন্তব্য করেছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র মো. আতিকুল ইসলাম।

বৃহস্পতিবার (২১ অক্টোবর) সন্ধ্যায় রাজধানীর উত্তরা কমিউনিটি সেন্টারে আয়োজিত উত্তরা আর্টিস্ট অ্যাসোসিয়েশনে প্রণোদনা সহযোগিতা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি একথা বলেন।

ডিএনসিসি মেয়র বলেন, স্বাধীনতাবিরোধী অপশক্তি ধর্মকে পুঁজি করে রাজনীতি করার অপচেষ্টায় লিপ্ত রয়েছে, এ বিষয়ে সকলকে সতর্ক থাকতে হবে।

আতিকুল ইসলাম বলেন, বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার নেতৃত্বে মুক্তিযুদ্ধের স্বপক্ষের সকল শক্তিকে ঐক্যবদ্ধভাবে দেশ ও জাতির কল্যাণে কাজ করতে হবে, প্রতিষ্ঠা করতে হবে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা।

ডিএনসিসি মেয়র প্রধান অতিথির বক্তৃতা শেষে উত্তরা আর্টিস্ট অ্যাসোসিয়েশনে ভালবাসার প্রণোদনা হিসেবে ৭ লাখ টাকার একটি চেক তুলে দেন।

এই প্রণোদনায় ডিএনসিসির মেয়র মো. আতিকুল ইসলাম ২ লাখ টাকা, ১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মো. আফসার উদ্দিন ১ লাখ টাকা, ১৭ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মো. ইসহাক মিয়া ১ লাখ টাকা, ৪৫ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মো. জয়নাল আবেদীন ৫০ হাজার টাকা, ৪৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মো. জাইদুল ইসলাম মোল্লা ৫০ হাজার টাকা, ৫০ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ডিএম শামীম ৫০ হাজার টাকা এবং ১, ১৭ ও ১৮ নম্বর ওয়ার্ডের সংরক্ষিত নারী কাউন্সিলর হাছিনা বারী চৌধুরী ১ লাখ ৫০ হাজার টাকা প্রদান করেন।

/এসএস/এমএস/
সম্পর্কিত
দিয়াবাড়ি অস্থায়ী পশুর হাটে ক্ষয়ক্ষতি নিরূপণে ডিএনসিসির কমিটি গঠন
ডেঙ্গু প্রতিরোধে প্রধানমন্ত্রীর ৪৮ ঘণ্টার আল্টিমেটাম শেষ, অগ্রগতি কতটা
সড়কে কোরবানির বর্জ্য: প্রধানমন্ত্রীর নির্দেশে দুই সিটি কর্মকর্তা বরখাস্ত
সর্বশেষ খবর
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
পুলিশের নজরবন্দি আইভী
পুলিশের নজরবন্দি আইভী
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি