ক্যান্সার আক্রান্তদের চিকিৎসার ব্যয়ভার সরকারিভাবে বহনের দাবি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২২ অক্টোবর ২০২১, ২০:০১আপডেট : ২২ অক্টোবর ২০২১, ২০:০১

ক্যান্সার আক্রান্ত রোগীদের চিকিৎসার ব্যয় সরকারিভাবে বহনের দাবি জানিয়েছে রোগী কল্যাণ সোসাইটি।

শুক্রবার (২২ অক্টোবর) রাজধানীর মগবাজার এলাকায় বাংলাদেশ রোগী কল্যাণ সোসাইটির উদ্যোগে অসহায় ও দুস্থ মানুষের মাঝে বিনামূল্যে ওষুধ বিতরণ কর্মসূচিতে এ দাবি জানানো হয়।

এ সময় সংগঠনের পক্ষ থেকে তুলে ধরা প্রস্তাবনায় বলা হয়- বায়ু দূষণ বন্ধ ও মেডিক্যালের বর্জ্য ব্যবস্থাপনায় আধুনিকায়ন ব্যবস্থা জোরদার করতে হবে। বিভাগীয়ভাবে ক্যান্সার গবেষণা ইনস্টিটিউট প্রতিষ্ঠা এবং সরকারি হাসপাতালে শূন্যপদে ডাক্তার নিয়োগ সম্পন্ন করতে হবে। স্বাস্থ্য বিমা বাধ্যতামূলক করার জন্য রাষ্ট্রীয়ভাবে উদ্যোগ এবং স্বাস্থ্যকর্মীদের পর্যাপ্ত প্রশিক্ষণের ব্যবস্থা করার কথাও এসময় বলা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি বাপ্পি সরদার তার বক্তব্যে বলেন, বর্তমান সময়ে উদ্বেগজনকহারে ক্যান্সারে আক্রান্ত রোগীর সংখ্যা বাড়ছে। যদিও প্রথম ও দ্বিতীয় স্তরে ক্যান্সারে আক্রান্ত রোগীর চিকিৎসার গবেষণা সারা পৃথিবীজুড়ে অনেকটা সফল হলেও শেষ স্তরের চিকিৎসা এখনও আলোর মুখ দেখেনি। এই ক্ষেত্রে সম্প্রতি বর্তমান সরকার ক্যান্সার গবেষণা ইনস্টিটিউট চালু করতে যাচ্ছে। তবে ক্যান্সারে আক্রান্ত রোগীর চিকিৎসার ব্যয়ভার সরকারিভাবে বহন করলে সাধারণ মানুষ উপকৃত হবে।

ডা. মাহতাব হোসাইন মাজেদ বলেন, চিকিৎসা খাতে আরও বেশি গবেষণা জোরদার করা দরকার। উন্নত গবেষণার মাধ্যমে টেকসই চিকিৎসা ব্যবস্থা বাস্তবায়ন করা সম্ভব। পাশাপাশি সরকারি হাসপাতালগুলো দুর্নীতি বন্ধ ও চিকিৎসার মান উন্নত করতে পারলে রোগীরা সঠিক সেবা পাবে।

নুরুল আফসার বিএসসির সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সবুজ আন্দোলনের পরিচালনা পরিষদের চেয়ারম্যান বাপ্পি সরদার। কর্মসূচি উদ্বোধন করেন গণআজাদী লীগের মহাসচিব মুহাম্মদআতা উল্লাহ খান। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ রোগী কল্যাণ সোসাইটির প্রতিষ্ঠাতা ও কো-চেয়ারম্যান ডা. মুহাম্মদ মাহতাব হোসাইন মাজেদ, কুটির শিল্প ও কারিগরি প্রকল্পের নির্বাহী পরিচালক মোহাম্মদ শফিউল আলম, রোগী কল্যাণ সোসাইটির প্রতিষ্ঠাতা সদস্য মো. সাইফুল ইসলাম, এইচএম সালাউদ্দিন কাদের।

/এসএস/এমএস/
সম্পর্কিত
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
কদমতলীতে ইন্টারনেট সার্ভিসের ৩ কর্মীকে মারধর
মেঘলা আকাশ আর বৃষ্টির পূর্বাভাস ঢাকায়, কমতে পারে গরম
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম