‘জনপ্রতিনিধিদের সরকারি হাসপাতালে চিকিৎসা নেওয়া উচিত’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৫ অক্টোবর ২০২১, ১৯:১৫আপডেট : ২৫ অক্টোবর ২০২১, ১৯:১৫

স্থানীয় জনপ্রতিনিধিদের নিজ নিজ এলাকায় সরকারি হাসপাতাল থেকেই কম খরচে মানসম্মত চিকিৎসা গ্রহণ করা উচিত বলে মন্তব্য করেছেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশন-ডিএনসিসির মেয়র মো. আতিকুল ইসলাম। সোমবার (২৫ অক্টোবর) দুপুরে রাজধানীর কুর্মিটোলা জেনারেল হাসপাতালের কনফারেন্স রুমে স্বাধীনতা চিকিৎসক পরিষদ (স্বাচিপ) কর্তৃক আয়োজিত ডেঙ্গু এবং কোভিড-১৯ চ্যালেঞ্জ বিষয়ক বিজ্ঞানভিত্তিক এক সেমিনারে প্রধান অতিথির বক্তৃতায় তিনি একথা বলেন।

আতিকুল ইসলাম বলেন, মেয়র হিসেবে দায়িত্ব পালন করতে গিয়ে নিজেও করোনাভাইরাসে আক্রান্ত হয়ে পরিবারের সদস্যসহ কুর্মিটোলা জেনারেল হাসপাতালের চিকিৎসা নিয়েছি। এজন্য আমি হাসপাতাল কর্তৃপক্ষের প্রতি কৃতজ্ঞতা জানাই।

স্বাচিপ-এর কুর্মিটোলা জেনারেল হাসপাতাল শাখার আহবায়ক ডা. মো. বাহাউদ্দিন মোল্লা বাদলের সভাপতিত্বে অনুষ্ঠিত সেমিনারে বিশেষ অতিথি হিসেবে স্বাচিপের কেন্দ্রীয় কমিটির মহাসচিব অধ্যাপক ডা. এমএ আজিজ, স্বাস্থ্য অধিদফতরের পরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. মো. শামিউল ইসলাম, কুর্মিটোলা জেনারেল হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ডা. জামিল আহমেদ এবং ডিএনসিসির প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল মো. জোবায়দুর রহমান উপস্থিত ছিলেন।

/এসএস/এমআর/
সম্পর্কিত
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
কদমতলীতে ইন্টারনেট সার্ভিসের ৩ কর্মীকে মারধর
মেঘলা আকাশ আর বৃষ্টির পূর্বাভাস ঢাকায়, কমতে পারে গরম
সর্বশেষ খবর
নতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
শিশু রামিসা হত্যা মামলানতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী