গুলশানে ট্রান্সফরমার বিস্ফোরণ, শিশুসহ দগ্ধ ৪

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৭ অক্টোবর ২০২১, ২০:৩৯আপডেট : ২৭ অক্টোবর ২০২১, ২০:৪৪

রাজধানীর গুলশানে বৈদ্যুতিক ট্রান্সফরমারের বিস্ফোরণে আগুনের স্ফুলিঙ্গে পাশের ভবনে থাকা শিশুসহ ৪ জন দগ্ধ হয়েছেন। তাদের মধ্যে ৩ জনের অবস্থা আশংকাজনক। তাদেরকে উদ্ধার করে শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।

বুধবার (২৭ অক্টোবর) গুলশান-২ এর ১০৩ নম্বর রোডের ৩৮/এ বাসায় এ ঘটনাটি ঘটে।

আগুনে গৃহকর্ত্রী মালিহা আনহা ঊর্মির (৩২) শরীরের ৭০ শতাংশ পুড়ে গেছে। একই সময় তার সন্তান মাসরুর মো. রাফিনের (২) পুড়েছে ৪০ শতাংশ,  গৃহকর্মী মনির (৩৫) পুড়েছে ৩০ শতাংশ এবং এ এম রফিকুল ইসলামের (৩৫) শরীরের ২ শতাংশ পুঁড়ে গেছে।

বিষয়টি নিশ্চিত করে শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন এস এম আইউব হোসেন জানিয়েছেন, দগ্ধ চার জনের মধ্যে তিন জনের অবস্থাই আশংকাজনক।

দগ্ধদের মধ্যে মা ও সন্তান দু'জনকে আইসিইউতে রাখা হয়েছে। একজনকে জেনারেল ওয়ার্ডে ভর্তি রাখা হয়েছে। অপর একজনকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

রোগীর স্বজনদের বরাত দিয়ে ওই চিকিৎসক আরও জানান, বাসার পাশে রাস্তায় থাকা বৈদ্যুতিক ট্রান্সফরমার বিস্ফোরণ হয়ে জানালা ভেঙ্গে আগুন ঘরে প্রবেশ করে, সেখানে এসি বিস্ফোরণেরও ঘটনা ঘটে। এতে তারা দগ্ধ হয়েছেন।

/এআইবি/এআরআর/
সম্পর্কিত
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
কদমতলীতে ইন্টারনেট সার্ভিসের ৩ কর্মীকে মারধর
কালশী বস্তিতে আগুন: একটি ঝগড়ার জেরে পথে শতাধিক পরিবার
সর্বশেষ খবর
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম