ধানমন্ডি লেকে ১১ স্থাপনার অবৈধ বর্ধিতাংশ উচ্ছেদ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৮ অক্টোবর ২০২১, ২১:৪৯আপডেট : ২৮ অক্টোবর ২০২১, ২১:৪৯

ধানমন্ডি লেকের পরিবেশগত উন্নয়ন ও হাঁটার পথ (ওয়াক-ওয়ে) নির্মাণের লক্ষ্যে টানা দ্বিতীয় দিন উচ্ছেদ অভিযান পরিচালনা করেছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)। 

আজ বৃহস্পতিবার (২৮ অক্টোবর) এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে ১৫/এ রোডের ৫১ নম্বর হোল্ডিংয়ের একটি নির্মাণাধীন স্থাপনাসহ মোট ৯টি স্থাপনার অবৈধ বর্ধিতাংশ উচ্ছেদ করেছে করপোরেশনের ভ্রাম্যমাণ আদালত। এ সময় ৪৭ নম্বর হোল্ডিংয়ের একটি নির্মাণাধীন স্থাপনার অবৈধ বর্ধিতাংশের বহুলাংশ ভেঙ্গে ফেলার পর আবাসন উন্নয়নকারী প্রতিষ্ঠানটি আগামী ৩ দিনের মধ্যে এবং ৪৯ নম্বর হোল্ডিংয়ের বাড়িটির অবৈধ বর্ধিতাংশ আগামী ৭ দিনের মধ্যে ভেঙ্গে ফেলার লিখিত প্রতিশ্রুতি দিলে তাদেরকে সেই সময় বেঁধে দেওয়া হয়।

অভিযান প্রসঙ্গে দক্ষিণ সিটির সম্পত্তি কর্মকর্তা মো. মনিরুজ্জামান বলেন, ‘ধানমন্ডি লেকের ৩২/এ থেকে ২৭ নম্বরের সাম্পান পর্যন্ত ওয়াক-ওয়ে নির্মাণের লক্ষ্যে আজ আমরা দ্বিতীয় দিনের মতো অভিযান পরিচালনা করেছি। অভিযানে অবৈধ বর্ধিতাংশ উচ্ছেদের ফলে এখন ওয়াক-ওয়ে নির্মাণের পথ দৃশ্যমান।’

করপোরেশনের সম্পত্তি কর্মকর্তা মো. মুনিরুজ্জামান ও তানজিলা কবির ত্রপার নেতৃত্বে এই অভিযান পরিচালনা করা হয়।

অভিযানকালে করপোরেশনের প্রধান সম্পত্তি কর্মকর্তা রাসেল সাবরিন, অঞ্চল-১ এর আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা মেরীনা নাজনীন, অঞ্চল-১ এর আঞ্চলিক প্রকৌশলী মিথুন চন্দ্র শীল প্রমুখ উপস্থিত ছিলেন।

/এসএস/এমএস/
সম্পর্কিত
ঢাকায় ডেঙ্গুর চরম ঝুঁকিতে কোন ওয়ার্ড
ডেঙ্গুর চরম ঝুঁকিতে ঢাকা দক্ষিণ সিটির ২৭টি ওয়ার্ড
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বশেষ খবর
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের